৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:৪১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জ্যাকসন হাইটসে মুনার বিবিকিউ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২৪
জ্যাকসন হাইটসে মুনার বিবিকিউ নতুন প্রজন্মের মধ্যে পুরস্কার বিতরণ


মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা জ্যাকসন হাইটস চ্যাপ্টারের বিবিকিউ গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস মুনা সেন্টারে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যাপ্টার সভাপতি নাসির উদ্দিন আহমেদ। পরিচালনা করেন চ্যাপ্টার সাধারণ সম্পাদক মু. ফখরুল ইসলাম মাছুম। প্রধান অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারি মাওলানা ত্বোয়াহা আমিন খান। অতিথি ছিলেন মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের খতিব অলিউর রহমান সেরাজী, জোন শিক্ষা সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, এলমহার্স্ট চ্যাপ্টার সভাপতি কায়কোবাদ কবির। বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুল হাকিম মিয়া ও এ প্রজন্মের নাজমুস সাকিব। 

নেতৃবৃন্দ বলেন, মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নর জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা। এই সংগঠনটি ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করপোরেশনভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার ৪৮টি রাজ্যে কর্মতৎপরতা পরিচালনা করছে। 

তারা বলেন, মুনা মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকা- এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এসব ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রফেসর সোলায়মান, সিদ্দিকুর রহমান, হামিমুর রহমান হামিম, আজগর আলী, আশরাফুল আলম মিলন, আব্দুর রহমান, ফকির গোলাম মোস্তফা, ফেরদৌস আলম, আকলিম, মিজানুর রহমান, আবু ছাদেক, সলিমুল্লাহ সেলিম প্রমুখ।

শেয়ার করুন