০৮ জুন ২০২৬, সোমবার, ০২:৫২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ব্যাটারিচালিত অটো শুধু ঢাকা মহানগরেই নয়, দেশের সব শহরে এদের দৌরাত্ব/ছবি সংগৃহীত


রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশা  ব্যাপকভাবে চলাচল করছে। সরকার এদের থেকে কোনো ট্যাক্স বা কোনো কিছু যেমন পাচ্ছেনা, তেমনি এদের বেপরোয়া গতি ও চলাচল রাস্তায় ভোগান্তি তৈরী করছে। সরকার এসব ব্যাটারি চালিত রিক্সা বা যান চলাচলে নিয়ন্ত্রন করতে উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার এক আদেশে আগামী তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত সকল অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, ‘আমরা প্যাডেল রিকশামালিক সংগঠনগুলোর পক্ষ থেকে রিট লড়ছি। গত তিন মাসে ব্যাটারিচালিত রিকশা বেপরোয়াভাবে বেড়েছে। পাশাপাশি অবৈধ বিদুৎতের মাধ্যমে এসব রিকশা চার্জ করা হচ্ছে।’

এসব বিষয় আদালতে উপস্থাপন করা হয়েছে আদালতে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘হাইকোর্ট রুল দিয়েছেন এবং তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের পদক্ষেপ নিতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন।’

রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলছে। এর একটি অংশ ব্যাটারিচালিত। এছাড়া প্যাডেলচালিত রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।

সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা অস্বাভাবিক হারে বেড়েছে। অলিগলিসহ মূল সড়কে রিকশার দাপটে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ বাহনটি সড়কে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা।

সরকার এসবের কাছ থেকে কোনো ট্যাক্স না পেলেও এরা নিয়মিত চাদা পরিশোধ করেই রাস্তায় চলাচল করে  আসছে। আর এদের নিয়ন্ত্রন করছে ওইসব এলাকার এক শ্রেনীর রাজনৈতিক প্রভাবশালীরা ও ওইসব এলাকার প্রশাসন নিয়ন্ত্রন করে। যাদের নিয়মিত মাশোয়ারা প্রদান করেই রাস্তায় চলে এসব ব্যাটারি চালিত যান্ত্রিক যান।


ব্যাটারি চালিত রিক্সার দখল মেইন সড়কেও। পাল্লা দিয়ে চলছে প্রাইভেট কার,বাসের সঙ্গে মহা সড়কগুলোতে/ছবি সংগৃহীত

শেয়ার করুন