০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৪০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মচারী ইউনিয়নের নির্বাচন
নূরুল ইসলাম ও কামাল উদ্দিনের পূর্ণ প্যানেল বিজয়ী
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৫
নূরুল ইসলাম ও কামাল উদ্দিনের পূর্ণ প্যানেল বিজয়ী




বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মচারী ইউনিয়নের নির্বাচনে (২০২৫-২০২৭)  মো: নূরুল ইসলাম ও কামাল উদ্দিন মহাজনের পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী অনুষ্টিত এ নির্বাচন অন্তর্বর্তী সরকারের এ সময়ে প্রথম কোনো ট্রেড ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হলো। নির্বাচনে মো: নুরুল ইসলাম সভাপতি ও কামাল উদ্দিন বিপুল ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হন।


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে অনুষ্টিত এ নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন, মীর মোহাম্মাদ আবু হায়াত লিটন (সহ সভাপতি),  মো: রমজান আলী (সহ সভাপতি), রুহুল আমিন হওলাদার (যুগ্ন সাধারন সম্পাদক), মো: পান্নু মিয়া ( যুগ্ন সাধারন সম্পাদক), চিন্ময় আচার্য (সাংগঠনিক সম্পাদক), মো: সারোয়ার হোসেন (অর্থ ও দপ্তর সম্পাদক), মো: নূর নবী খান (প্রচার ও সমাজ কল্যান), মো: আলাউদ্দিন (ক্রীড়া ও সাংস্কৃতিক),  সালেহা বেগম ( মহিলা বিষয়ক), আল আমিন ও মো: মর্তুজা আলী (নির্বাহী সম্পাদক)।

১৩ ফেব্রুয়ারী নির্বাচিত এ নির্বাচিত কমিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও ফাতেহা পাঠ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, ও সাধারন সম্পাদক এস, এম মিজানুর রহমান প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি


শেয়ার করুন