৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:৩৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


হাসান সাইমুম ওয়াহাব পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
হাসান সাইমুম ওয়াহাব পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হাসান সাইমুম ওয়াহাব


হাসান সাইমুম ওয়াহাব সম্প্রতি মালয়েশিয়ার খ্যাতনামা ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (টচগ)-এর পুত্রা বিজনেস স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার শিরোনাম: বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্নাতকদের কর্মসংস্থানযোগ্য করে তুলতে সফট স্কিল, প্রযুক্তিগত দক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং বুদ্ধিমত্তার প্রভাব। বর্তমানে তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (ওটই)-এর গ্রাজুয়েট স্টাডিজ, রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস (এঝজওজ) দফতরে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (চটচজঙঅ)-এর উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার গবেষণা বাংলাদেশের স্নাতকদের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উপাদানসমূহ বিশ্লেষণ করেছে। এ গবেষণা ভবিষ্যতে একদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নীতি প্রণয়নে এবং অন্যদিকে শিল্প-অঙ্গনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন