৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


চট্টগ্রাম সমিতির বিশাল মেজবান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
চট্টগ্রাম সমিতির বিশাল মেজবান বক্তব্য রাখছেন সভাপতি আবু তাহের


পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে ১২ অক্টোবর রোববার নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পাবলিক স্কুল-১৭৯ এর মিলনায়তনে উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির উদ্যোগে বিশাল এক দোয়া মাহফিল এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মেজবান’ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর চট্টলার পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি প্রবাসীরা সপরিবারে অংশ নেন এই মাহফিলে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুফতি মোহাম্মদ আনসারুল করিম আল আজহারী।

মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি মো. আবু তাহের। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ মঈন চৌধুরী, দেশ ও প্রবাসে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ কাদের মিয়া, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ রহিম, প্রতিষ্ঠাতা-কোষাধ্যক্ষ শামসুল আলম চৌধুরী, সাবেক সভাপাতি মোহাম্মদ হানিফ, কাজী আজম, সাবেক সেক্রেটারি মোর্শেদ রিজভী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। সকল বক্তাই বীর চট্টলার প্রবাসীগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এই মাহফিলের মধ্যদিয়ে তারা ঐক্যের সুমহান এক ঐতিহ্যকে এগিয়ে নেয়ার পথ সুগম করলেন।

এই মাহফিলের জন্যে গঠিত সাব কমিটির আহবায়ক মো. টি আলম, যুগ্ম আহবায়ক মো. কলিমউল্লাহ, সদস্য সচিব শফিকুল আলম, যুগ্ম সদস্য-সচিব মোহাম্মদ ঈশা, প্রধান সমন্বয়কারি আরিফ চৌধুরী এবং সমন্বয়কারি তানিম মহসিন ছিলেন অতিথি আপ্যায়নে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও স্কুলের মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়েছিল। উল্লেখ্য, ১৯৮৯ সালে চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠিত হয় ‘ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপনের মধ্যদিয়ে। এবারের আয়োজনেও সপরিবারে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সমিতির সভাপতি মো. আবু তাহের এবং সেক্রেটারি আরিফুল ইসলাম।

শেয়ার করুন