০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা
প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২২
প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর সেনাপ্রধানের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছেন/ছবি সংগৃহীত


সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছেন।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে চেকটি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়। এতে আরো বলা হয়, বন্যা-দুর্গত এলাকায় মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তাদের একদিনের বেতন জমা দেয়ার মাধ্যমে একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন। তথ্যসূত্র : বাসস 

শেয়ার করুন