২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:২০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


গভর্নর প্রার্থী ডেলগাডোর সমর্থনে ফান্ড রেইজিং
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
গভর্নর প্রার্থী ডেলগাডোর সমর্থনে ফান্ড রেইজিং বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ


আগামী বছর অনুষ্ঠিতব্য নিউইয়র্ক স্টেট গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান লেফটেন্যান্ট গভর্নর অ্যান্তোনিও ডেলগাডোর সমর্থনে বাংলাদেশিদের ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়েছে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে। সাউথ এশিয়ান ফর ডেলগাডো’ শীর্ষক ব্যানারে আয়োজিত এই ‘ফান্ড রেইজিং ফর ডেলগাডো’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মূল আয়োজক গোল্ডেন অ্যাজ হোমকেয়ারের প্রধান নির্বাহী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ।

অনুষ্ঠানে ডেমোক্র্যাট নেতা অ্যান্তোনিও ডেলগাডো বলেন, জোহরান নামদানিকে যেভাবে বাংলাদেশি কমিউনিটি সমর্থন জানিয়েছেন, আশা করি তেমনিভাবে বাংলাদেশি কমিউনিটি আমার পাশেও থাকবে। এক প্রশ্নের জবাবে অ্যান্তেনিও ডেলগাডো বলেন, তিনি নির্বাচিত হলে হোম কেয়ার ব্যবসায় পিপিএল এর মনোপলি ব্যবসা বন্ধের উদ্যোগ নেবেন। কীভাবে বর্তমান গভর্নর ক্যাথি হোচুলের সমর্থনে পিপিএল এককভাবে এ সুবিধা পেয়েছে তা খতিয়ে দেখা হবে। কমিউনিটির ক্ষুদ্র ও মাঝারি হোমকেয়ার ব্যবসায়ীদের সম্পৃক্ত করে পরিকল্পনা হাতে নেব।

‘ফান্ড রেইজিং ফর ডেলগাডো’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের বোর্ড অব ট্রাস্টির সদস্য ও কমিউনিটি অ্যাকটিভিস্ট কাজী আজম, মাস্টার অব ল’ এবং মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, কমিউনিটি অ্যাকটিভিস্ট ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, গোল্ডেন অ্যাজ হোমকেয়ার ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, লায়ন আহসান হাবিব প্রমুখ।

এছাড়া বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ান কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই ফান্ড রেইজিং আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ফিরোজ আহমেদ, ফারাহ হোসেন, শাহ শহিদুল হক, শাহরিয়ার রহমান, এরশাদ হোসেন, তৌকির হক, রাব্বি সৈয়দ প্রমুখ।

শেয়ার করুন