০৮ জুন ২০২৬, সোমবার, ০১:৩৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


ভাষা শহীদদের জন্য দোয়া মাহফিল
বৃহত্তর নোয়াখালী সোসাইটির ইফতার ও অনুষ্ঠিত
রুদ্র মাসুদ
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৬
বৃহত্তর নোয়াখালী সোসাইটির ইফতার ও অনুষ্ঠিত ইফতারে অংশগ্রহণকারী


যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম বৃহত্তর সামাজিক সংগঠন দি গ্রেটার নোয়াখালী সোাসইটি ইউএসএ ইনক্ এর উদ্যোগে ইফতার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বৃহত্তর নোয়াখালীর কমিউনিটি সংগঠনসমূহ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গত ২২ ফেব্রুয়ারি শনিবার ব্রুকলিনের নিউকার্কে হযরত বেলাল মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাহিদ মিন্টু। সঞ্চালনা করেন সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান। ইফতারের পূর্বে আলোচনা ও দোয়া পরিচালনা করেন হযরত বেলাল মসজিদের খতিব ড. আনসারুল করিম আজহারী।

মাহফিলে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, সন্দ্বীপ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি নাজমুল হাসান মানিক, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নুরে আলম সিদ্দিকী মুন্না, সেক্রেটারি মোশারফ হোসেন সবুজ, বৃহত্তর বেগমগঞ্জ (বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলা) সোসাইটির সদস্য সচিব হাসানুজ্জামান বাদল, দাগনভূঁঞা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রেজাউল হক শামীম, সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এএসএম মাইনউদ্দিন বাবলু, সেক্রেটারি নজরুল ইসলাম মিলন, চন্দ্রগঞ্জ থানা সমিতির সভাপতি নজরুল ইসলাম, চাটখিল উপজেলা সোসাইটির সভাপতি হোলাল উদ্দিন, নিউকার্ক ফ্রেন্ডস্ এন্ড ফ্যামিলির সভাপতি আব্দুর মান্নান, চৌমুহনী ক্লাব ইউএসএর সভাপতি মোরশেদ আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসুল্লী অংশগ্রহণ করেন।

দোয়ায় বৃহত্তর নোয়াখালী সোসাইটিসহ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে প্রয়াতদের জন্য ও ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি কমিউনিটির কল্যান ও দেশে শান্তি প্রতিষ্ঠায় জন্য প্রার্থনা করা হয়। এছাড়া কুরআনের শিক্ষাকে কাজে লাগিয়ে যাতে জীবন গঠন করতে পারে সবাই সেজন্য আল্লাহ সুবহানাহুতায়ালার কাছে ফরিয়াদ জানানো হয়।

শেয়ার করুন