০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৪৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ব্রুকলিনের ১২ সড়কে বিকল্প পার্কিং নিয়মের পরীক্ষামূলক কার্যক্রম শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৬
ব্রুকলিনের ১২ সড়কে বিকল্প পার্কিং নিয়মের পরীক্ষামূলক কার্যক্রম শুরু সড়কে পার্কিং করা গাড়ি


নিউইয়র্ক সিটির ব্রুকলিনের প্রসপেক্ট হাইটস এলাকার চালকদের জন্য বিকল্প পার্কিং (অলটারনেট সাইড পার্কিং) নিয়মে সাময়িক শিথিলতা আনছে নগর কর্তৃপক্ষ। পরীক্ষামূলক এ কর্মসূচির আওতায় নির্ধারিত ১২টি সড়কে সপ্তাহে দুদিনের পরিবর্তে মাত্র একদিন গাড়ি সরাতে হবে।

গত সোমবার থেকে শুরু হওয়া এ পরীক্ষামূলক কার্যক্রম ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর মাধ্যমে সপ্তাহে একবার রাস্তা পরিষ্কার করেও আগের মতো পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব কি না, তা মূল্যায়ন করবে নিউইয়র্ক সিটি পরিচ্ছন্নতা বিভাগ।

সিটি কাউন্সিল সদস্য ক্রিস্টাল হাডসনের কার্যালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রসপেক্ট হাইটসের বাসিন্দারা সপ্তাহে দুবার গাড়ি সরানোর বাধ্যবাধকতা কমানোর দাবি জানিয়ে আসছিলেন। এ উদ্যোগের মাধ্যমে বাসিন্দাদের ভোগান্তি কমানোর পাশাপাশি রাস্তার পরিচ্ছন্নতার ওপর এর প্রভাবও পর্যবেক্ষণ করা হবে।

পরীক্ষামূলক কর্মসূচিতে অন্তর্ভুক্ত সড়কগুলো হলো প্যাসিফিক স্ট্রিট, ডিন স্ট্রিট, বার্গেন স্ট্রিট, সেন্ট মার্কস অ্যাভিনিউ, প্রসপেক্ট প্লেস, পার্ক প্লেস, স্টার্লিং প্লেস, সেন্ট জনস প্লেস, লিংকন প্লেস, বাটলার প্লেস, আন্ডারহিল অ্যাভিনিউ এবং ওয়াশিংটন অ্যাভিনিউয়ের নির্দিষ্ট অংশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কের পার্কিং-সংক্রান্ত সাইনবোর্ডে কোনো পরিবর্তন আনা হবে না। তবে পরীক্ষামূলক সময়ে শুধু নির্ধারিত বৃহস্পতিবার অথবা শুক্রবার নিয়ম কার্যকর করা হবে। অন্য দিন সাইনবোর্ডে উল্লেখ থাকলেও চালকদের জরিমানা করা হবে না।

উল্লেখ্য, অলটারনেট সাইড পার্কিংয়ের নিয়ম না মানলে সর্বোচ্চ ৬৫ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে রাস্তার পরিচ্ছন্নতার অবস্থা মূল্যায়ন করে ভবিষ্যতে এ ধরনের ব্যবস্থা আরো বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন