১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২২
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ইন্তেকাল


সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওইন্না ইলাইহে রাজেউন)। ৮৮ বছর বয়সী এ সাবেক মন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতাল (গুলশান) এ নেয়া হয়। শুক্রবার দিবাগত রাত ১২.৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিকসুত্রে জানানো হয়েছে, আজ সকাল দশটায় গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজ-ই জানাজা অনুষ্টিত হবে। এরপর বেলা ১১ টায় জাতীয় সংসদ প্লাজায় দ্বিতীয় নামাজে জানা অনুষ্টিত হবে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগনের শ্রদ্ধা জানানোর জন্য সেখানে নেয়া হবে। এরপর দাফনের জন্য নেয়া হবে সিলেটে। 

১৯৩৪ সনের ২৫ জানুয়ারী তার জন্ম। ভাইবোনের মধ্যে তার অবস্থান ছিল তৃতীয়। তার ছোটভাই ড.এ কে এ মোমেন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। 

উল্লেখ্য,এ এম এ মুহিত দীর্ঘদিন অসুস্থ ছিলেন। 

এদিকে সাবেক এ অর্থমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী গভীর শোক জানিয়েছেন। পৃথক শোকবার্তায় মরহুমের আত্বার মাহফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 


শেয়ার করুন