২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:৫৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


ফোবানায় ঐক্যের আহ্বান জানালেন গিয়াস-শাহ নেওয়াজ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
ফোবানায় ঐক্যের আহ্বান জানালেন গিয়াস-শাহ নেওয়াজ সংবাদ সম্মেলনে ফোবানার নেতৃবৃন্দ


যতোদিন যাচ্ছে ফোবানার বিভক্তি বাড়ছে। এবার সর্বাধিক ফোবানার নামে চারটি সম্মেলন অনুষ্ঠিত হয়। একটি সম্মেলন অনুষ্ঠিত হয় কানাডার মন্ট্রিয়েলে, দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেসে, তৃতীয়টি অনুষ্ঠিত হয় শিকাগোতে এবং চতুর্থটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কে। ফোবানা সম্মেলনের সময়ই ফোবানার স্ট্রিয়ারিং কমিটি গঠন করা হয়। মন্ট্রিয়েল ফোবানা সম্মেলন স্ট্রিয়ারিং কমিটি গঠন করা হয়। সেই কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গিয়াস আহমেদ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শাহ নেওয়াজ। এই দুই কর্মকর্তা আবারো ঐক্যের ডাক দিয়েছেন। তারা বলেন, আমরা ঐক্যবদ্ধ ফোবানা চাই। প্রয়োজনে আমরা যে কোন ত্যাগ শিকার করতে চাই। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তারা এই আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাজী শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, মাকসুদুল হক চৌধুরী, শিল্পী রানো নেওয়াজ, মফিজুল ইসলাম রুমি, কাজী তোফায়েল ইসলাম, ওয়াহিদ কাজী এলিন, শাহাদাত হোসেন রাজু প্রমুখ।

গিয়াস আহমেদ বলেন, আপনারা জানেন আমরা আংশিক কমিটি গঠন করেছি। এই অবস্থায় আমরা পূর্ণাঙ্গ কমিটি করতে চাই। আমাদের হাতে আরো এক মাসের মতো সময় আছে। আমরা চাই ঐক্য। যে কারণে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি। যে কেউ আমাদের সাথে আসতে পারেন। আমরা তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গিয়াস আমাদের বলেন, প্রয়োজনে ঐক্যের খাতিরে আমি পদত্যাগ করবো। তবু আমি ঐক্য চাই। একই সূত্রে কথা বলেন, সদস্য সচিব শাহ নেওয়াজ। হঠাৎ করেই নাম রেজিস্ট্রেশন করে লোকবল নিয়ে চেয়ারম্যান হাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের গঠনতন্ত্র সংশোধন করবো। প্রথমবার যারা রেজিস্ট্রেশন করবে তাদের ভোটাধিকার থাকবে না, তাদের দুই বছর দেখবো পরবর্তীতে তারা ভোটাধিকার পাবেন।

শেয়ার করুন