১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:৫৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


১৯২০-২১ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি ছাত্রদের অবদান ২৮.৪ বিলিয়ন ডলার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২২
১৯২০-২১ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি ছাত্রদের অবদান ২৮.৪ বিলিয়ন ডলার


আসন্ন শীত মৌসুমে হাজার হাজার বিদেশি ছাত্রছাত্রী ফল সেশনে লেখাপড়ায় যোগ দিচ্ছে। এই বিদেশি ছাত্রছাত্রীরা ক্যাম্পাস জীবন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। 

২০২০-২১ একাডেমিক বর্ষে প্রায় ৯ লাখ ১৪ হাজার আন্তর্জাতিক ছাত্র যুক্তরাষ্ট্রের কলেজ ও ইউনিভঅর্সিটিসমূহে ৪.৬ শতাংশ আসন পূরণ করেছেন। উল্লেখযোগ্যভাবে তারা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখে। অনেক ছাত্র বিজ্ঞান, কারিগরি, প্রকৌশলী ও অঙ্কশাস্ত্রে অবদান রেখে যুক্তরাষ্ট্রে অবদান  রাখছে গবেষণা ক্ষেত্রে ও চাকরি সংস্থানের ক্ষেত্রে। আর এসব ছাত্রই হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দক্ষ ওয়ার্কারের জন্য প্রয়োজনীয় উৎস। 

২০২০-২১ সালে বিদেশি ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের টিউশন ফি’র মাধ্যমে ২৮.৪ বিলিয়ন ডলার অবদান রেখেছে। এরপর তারা তাদের বাড়িভাড়া দিয়ে, যাতায়াতে ব্যয় করে, এখানে তাদের আহার-বিহার করে, ভোক্তাসামগ্রী ক্রয় করে বিশেষ অবদান রাখে। ন্যাশনাল  অ্যাসোসিয়েশন অব ফরেন স্টুডেন্টস এডভাইজার অনুমান করে যে, ২০২০ একাডেমিক বর্ষে ৩ লাখ ৬ হাজার চাকরি সংস্থান হয়েছে বিদেশি ছাত্রদের পরামর্শ খাতে। উচ্চশিক্ষার অন্তর্ভুক্ত প্রতি তিনজন ছাত্রের মাধ্যমে একটি চাকরি সৃষ্টি হয়েছে। কিন্তু ২০১৭ সাল থেকে আমেরিকায় বিদেশি ছাত্র আসা কমে গিয়েছে। ১৯২০-২১ সালে তাদের সংখ্যা ১৬.৫ শতাংশ কমেছে ২০১৮-১৯ সালের তুলনায়। এখন তাদের ভর্তি সংখ্যা ক্রমাগত বাড়ছে। 

শেয়ার করুন