০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:৪৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২০০০ টাকার দাবি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২২
প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২০০০ টাকার দাবি প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ


প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা নূন্যতম ২০০০ টাকার দাবি জানিয়েছেন । এর পাশাপাশি তারা অবিলম্বে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ণের দাবি জানান। 

বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ আজ শুক্রবার শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে একত্রিত হয়ে এই মানব বন্ধনে এদাবি জানান। মানব বন্ধনে বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক , বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করে এই দাবির সাথে একাত্বতা প্রকাশকরেন। 

কর্মসূচিতে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে আরো যেসব দাবি করা হয় তা হলো এবারের ২০২২-২৩ জাতীয় বাজেটেই শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা, উভয়ই নিশ্চিত করতে হবে। বাজেটেই বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষদের নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করতে হবে। সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য চাই।  অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতর বাস্তবায়ন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ দিতে হবে।

এসব দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কৌশল পত্রে ২০০০ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ১৫০০ টাকায় উন্নীত হওয়ার কথা থাকলেও তা ৭৫০ টাকায় আটকে আছে। বার বার বাজেটে প্রতিবন্ধী মানুষের উন্নয়নে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ রাখার কথা বলা হলেও সরকার তা গ্রাহ্য করছে না। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইনের কর্মপরিকল্পনা অনুযায়ি বাজেটে কোন বরাদ্দ নেই।  করোনাকালিন পরিস্থিতিতে চাকরি চলে যাওয়া, চাকরির বাজারে প্রতিবন্ধী মানুষের সুযোগ আরও কমে যাওয়া, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি মিলিয়ে প্রতিবন্ধী মানুষের আজ নাভিশ্বাস অবস্থা। মানব বন্ধনে পিএনএসপি, এনসিডিডব্লিউ, এনজিডিও, বি-স্ক্যান, ডাব্লিউডিডিএফ, ডিসিএফ, ভিপস, এসডিএসএল, এইউডিসি, বিডিডিটি, ডিডিআরসি, সিবিডিসিপিও, বিএসডব্লিউএফডিসহ আরও অনেক প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন