২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:০০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


সভাপতি ডা. ইনামুল ও সাধারণ সম্পাদক ছিদ্দিক
বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি মঞ্চে নির্বাচন কমিশনসহ অন্যান্য নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৯ অক্টোবর ব্রুকলিনের পাঞ্জাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই সাধারণ সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। এরপর সমঝোতার ভিত্তিতে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত ৭ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায়। এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দীন আহমেদ শামীম, নির্বাচন কমিশনের সদস্য আক্তার হোসেন, শাহনেওয়াজ সরকার সানু, সংগঠনের বর্তমান সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির, সাবেক সভাপতি মামুন মিয়াজি, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা মোহাম্মদ জামান তপন, সহ-সভাপতি দলিলুর রহমান।

আলাপ-আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশন শামসুদ্দিন আহমেদ শামীম ২১ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হক, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ সরকার, সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর সরকার ও মোহাম্মদ দলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এ ছিদ্দিক পাটোয়ারি, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, অর্থ সম্পাদক মোহাম্মদ বাসেদ গাজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান ভুইয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, দফতর সম্পাদক নাদিম ইকবাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন মামুন, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার, কার্যকরি সদস্য আলহাজ ফিরোজুল পাটোয়ারি, মিয়া মোহাম্মদ দুলাল, হাজি মোহাম্মদ ইসমাঈল মিয়া, মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আবুল খায়ের আখন্দ, নূর মোহাম্মদ, আলমগীর হোসেন এবং মোহাম্মদ মনির হোসেন।

শেয়ার করুন