১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৫:২২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


এইচ২এ ও এইচ২বি ভিসার তালিকা থেকে বাংলাদেশ বাদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২২
এইচ২এ ও এইচ২বি ভিসার তালিকা থেকে বাংলাদেশ বাদ


বাংলাদেশ সদ্য প্রকাশিত অস্থায়ী কৃষি শ্রমিক (এইচ২বি) ও অস্থায়ী অকৃষি শ্রমিক (এইচ২বি) ভিসা কর্মসূচির তালিকা থেকে বাদ পড়েছে। গত ৯ নভেম্বর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) স্টেট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যেসব দেশের নাগরিক এই দুই ভিসা পেতে পারেন, তাদের তালিকা প্রকাশ করেছে। নোটিশে বলা হয় যে, যেসব দেশ এই তালিকায় রয়েছে তাদের নাম ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হয়েছে। এইচ২এ ও এইচ২বি ভিসা কর্মসূচি নিয়োগকর্তাদের এই ভিসার অধীনে অস্থায়ীভাবে কৃষি ও অকৃষি কাজে নিয়োগের জন্য সুযোগ দেয়। তবে কেস বাই কেসভিত্তিতে ইতিমধ্যে যাদের আবেদন স্থগিত আছে, তাদেরও অনুমোদন দিতে পারে। সেসব ক্ষেত্রে ফেডারেল রেজিস্টারের তালিকায় সংশ্লিষ্ট দেশের নাম না থাকলেও চলবে। তবে যেসব দেশ এইচ২এ ও এইচ২বি ভিসার জন্য যোগ্য হিসেবে ১০ নভেম্বর থেকে তালিকাভুক্ত হয়েছে তা নিম্ন দেয়া হলো: 

(১) মঙ্গোলিয়া ও ফিলিপাইন এইচ২বি ভিসা কমসূচিতে অংশ নিতে পারবে; কিন্তু তারা এইচ২এ ভিসা কর্মসূচিতে অংশ নিতে পারবে না। (২) প্যারাগুয়ে এইচ২এ কমসূচিতে অংশ নিতে পারবে, কিন্তু এইচ২বি কর্মসূচিতে পারবে না। (৩) আর এই ধরনের কোনো আইনে বিদেশের কথা উল্লেখ করা হলে সেখানে তাইওয়ান রিলেশন অ্যাক্টের আওতায় অবশ্যই তাইওয়ানকে অন্তর্ভুক্ত করা যাবে।

শেয়ার করুন