১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


হাউস ডেমোক্রেটদের ‘ডাকা’ বিল সিনেটে পাঠানোর সিদ্ধান্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২২
হাউস ডেমোক্রেটদের ‘ডাকা’ বিল সিনেটে পাঠানোর সিদ্ধান্ত মার্কিন সিনেট


হাউজ ডেমোক্রেটরা তড়িঘড়ি করে তাদের শেষদিকে ইমিগ্রেশন রিফর্মের একটি বিল সিনেটে পাঠানোর কাজ করছে। কারণ আগামী বছর থেকে তারা হাউজে মাইনরিটি হয়ে যাবে। এখন হাউজের লেম ডাক সেশন চলছে। অর্থাৎ এই হাউজ ভেঙে যাবে, নতুন হাউজ গঠিত হবে। তাই তাড়াহুড়ো করে ‘ডাকা’ পাস করার জন্য এই বিল সিনেটে পাঠানোর চিন্তা করছে। সিনেটে ডেমোক্রেটরা তাদের সংখ্যাধিক্য বজায় রেখেছে। এখন হিসপ্যানিকদের ভোট বেড়েছে রিপাবলিকানদের, আর তাদের ভোট ডেমোক্রেটরা ধরে রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে গত সপ্তাহে এক গোপন বৈঠকে। ডাকা বিলকে টার্গেট করে ডেমোক্রেটরা এগোতে চাইছে। কারণ লেম ডাক সেশন কাঠামোগত পরিবর্তন আনতে পারে না। 

ডাকা বিল মিলিয়ন মিলিয়ন ফার্ম ওয়ার্কারদের নাগরিকত্ব দেয়ার জন্য হাউস গৃহীত বিল থেকে পৃথক। হাউস ফার্ম ওয়ার্কাস বিল পাস করেছে ২০২১ সালের মার্চ মাসে। অর্থাৎ জানুয়ারি মাসে নতুন কংগ্রেস দায়িত্ব নেয়ার পূর্বে সিনেট তা হাতে নিতে পারে এবং রেজিস্ট্রি বিল হাউস ও সিনেটে উভয় শাখায় উত্থাপন করা হয়েছে। কিন্তু ডাকা বিল ডেমোক্রেটদের শক্তিশালী কার্ড এবং তারা তা দিয়ে হাউজে ডোমিনেট করার চেষ্টা করবে। 

শেয়ার করুন