১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাসায় ফিরছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২৩
বাসায় ফিরছেন খালেদা জিয়া খালেদা জিয়া হাসপাতাল ত্যাগের আগে এভারকেয়ারে চিকিৎসারত খন্দকার মোশাররফের সঙ্গে দেখা হয়/ ছবি সংগৃহীত


পাঁচ দিন হাসপাতালে চিকিতসা শেষে চিকিতসকদের পরামর্শে বিকালে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ফিরছেন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান।

 

তিনি বলেন, ‘‘ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম(বেগম খালেদা জিয়া আজ বিকাল ৫টার দিকে বাসায় যাবেন। মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিতসা চলবে।”

 গত ১৩ জুন রাত ‘হঠাত’ অসুস্থ হয়ে পড়লে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিতসাধীন আছেন।

 

৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। এর দুই মাস আগেও এভারকেয়ার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময়ে পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে।

 ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালেচিকিতসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিতসকরা।


শেয়ার করুন