১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:৩০:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


জাতিসংঘের তিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রদূত আব্দুল মুহিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
জাতিসংঘের তিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রদূত আব্দুল মুহিত রাষ্ট্রদূত আব্দুল মুহিত


নিউইয়র্কে জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই তিনটি সংস্থা হচ্ছে- ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএস। এই সংস্থার নির্বাচনে এক্সিকিউটিভ বোর্ডের ২০২৩ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিও রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত। গত ১১ জানুয়ারি জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।

তাদের তথ্য অনুযায়ী কেনিয়ার রাষ্ট্রদূত বোর্ডের সভাপতি নির্বাচিত হন। অন্য ভাইস প্রেসিডেন্টরা হলেন কোস্টারিকা, ইউক্রেন এবং তুরস্কের রাষ্ট্রদূত। এটি বাংলাদেশকে বোর্ডের অন্যান্য সদস্য এবং জাতিসংঘের এ তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ও তাদের কাজের কৌশলগত দিকনির্দেশনা দিতে সক্ষম করবে।  

ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে মাঠপর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নেয়ার জন্য নির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে। ইউএনডিপি দারিদ্র্যবিমোচন এবং টেকসই উন্নয়নের ওপর প্রাথমিক ফোকাসসহ জাতিসংঘের বৃহত্তম সংস্থা। ইউএনএফপিএ জনসংখ্যা এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিষয়গুলো কাভার করে। আর ইউএনওপিএস শান্তি, উন্নয়ন এবং মানবিক বিষয়ে কাজ করে।

উল্লেখ্য, রাষ্ট্রদূত আব্দুল মুহিত জাতিসংঘ শান্তি বিল্ডিং কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গত বছর জাতিসংঘ-নারীদের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন