১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৪:০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার সভাপতি মাহাবুব, সম্পাদক মিঠু
নাজমুল হাসান বাবু
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৩
ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার সভাপতি মাহাবুব, সম্পাদক মিঠু নব নির্বাচিত কর্মকর্তাবৃন্দ


বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার নির্বাচন গত ১২  মার্চ রবিবার আপার ডার্বির ঢাকা ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনটির নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে। ৪২০ জন ভোটারের মধ্যে এই নির্বাচনে ৪১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফিলাডেলফিয়ায় বাংলাদেশীদের সবচাইতে বড় এই সংগঠনটির নির্বাচনে সৌহার্দ্য ও শান্তিপূর্ণভাবে শেষ হলেও দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে হাড্ডাহাড্ডি।

মাহাবুব-মহিউদ্দিন ও টিপু-মিঠু পরিষদের পূর্ণ প্যানেলে কেউই নির্বাচিত হতে পারেনি। মাহাবুব-মহিউদ্দিন প্যানেল থেকে আজম মাহাবুবুর রহমান সভাপতি, সারওয়ার আলম-সিনিয়র সহ-সভাপতি, মোঃ নুর নবী রুকু কোষাধ্যক্ষ, মোঃ শাহ আলম সহ-কোষাধ্যক্ষ, মোঃ সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক, কার্যকরি সদস্য মোঃ নাজমুল আলম ও শেখ সাইফুল ইসলাম এই সাতজন নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে টিপু-মিঠু পরিষদ থেকে মোহাম্মদ মনসুর আলী মিঠু সাধারণ সম্পাদক, মোঃ বাবুল চৌধুরী সহ-সভাপতি, সাইদুর রহমান সহ-সাধারণ সম্পাদক, গোলাম মইনুদ্দীন সাংগঠনিক সম্পাদক, নুর আলম চৌধুরী দিপু সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইসলাম আরিফ-প্রচার সম্পাদক, মশিউর রহমান সেলিম-ক্রীড়া সম্পাদক, নূর হোসেন- সাংস্কৃতিক সম্পাদক, কামরুল হাসান-সমাজ কল্যাণ সম্পাদক, কার্যকরি সদস্য- সাখাওয়াত হোসেন, আব্দুল আল আমিন চাঁদ, নূর নবী- এই ১২ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সবাই দুটি বিভক্ত প্যানেলের হলেও আগামী দিনে বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচিত সবাই ভোটার-নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদের সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং যারা পরাজিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে আগামী দিনে তারা এই সংগঠনটিকে সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।

শেয়ার করুন