১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:২০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সৈয়দ ফয়সালের হত্যার প্রতিবাদে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্সের বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
সৈয়দ ফয়সালের হত্যার প্রতিবাদে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্সের বিক্ষোভ পুলিশের গুলিতে নিহত ফয়সালের বিচার চেয়ে প্রতিবাদ


বোস্টনে পুলিশের গুলিতে নিহত সৈয়দ ফয়সাল হত্যার প্রতিবাদে গত ১৫ জানুয়ারি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইনক এক প্রতিবাদ সভার আয়োজন করে। জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় বিকেলে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক সাঈদ, জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ প্রমুখ। প্রতিবাদ সভায় শাহ শহীদুল হক বলেন, আমাদের হৃদয় দুঃখ ভরাক্রান্ত, আমরা শোকে মর্মাহত। আজকের এই ঐতিহাসিক মার্টিন লুথার কিং ডে স্মরণ করে বলতে চাই, মানবাধিকার লঙ্ঘন ও ইনজাস্টিস সকল মানবতার জন্য হুমকিস্বরূপ। এই মৃত্যু মৃত্যু নয়, অনাকাক্সিক্ষত মার্ডার, আমরা সাঈদ ফয়সালের অকাল মৃত্যুতে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জেবিবিএ’র সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ বলেন, আমরা এ অনাকাক্সিক্ষত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, শোকাহত পরিবার-পরিজনদের প্রতি জানাই সমবেদনার পাশাপাশি দোষীব্যক্তিদের শাস্তির দাবি জানাই। তিনি আরো বলেন, এ ব্যাপারে সকল প্রবাসীকে এগিয়ে আসতে হবে।

প্রিমিয়াম গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট বাবু খান তার বক্তব্যে সাঈদ ফয়সালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, তিনি কনকনে শীতের মধ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্ট মানবাধিকার রক্ষায় কাজ করছেন। আমরা এই প্রতিবাদ সভার সাথে একাত্মতা ঘোষণা করছি।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, কমিউনিটি লিডার মাসুদ সিরাজী, ইকবাল হোসেন, তরুণ প্রজন্মের আইকন প্রিসিলা, স্কুলছাত্র ফারহান রহমান। সর্বশেষে সাঈদ ফয়সালের স্মরণে ওয়ার্ল্ড হিউম্যান রাই্ট্স ডেভেলপমেন্টের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে খলিলের বিরিয়ানি বিতরণ করা হয়। অংশগ্রহণ করেন সরদার নুরুজ্জামান এবং ইঞ্জিনিয়ার হাসান, জেবিবিএ’র সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

শোকসভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। প্রবাসী বাঙালি ও অন্যান্য সম্প্রদায়ের নাগরিকরা, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছেন বিশেষ করে আমরা কৃতজ্ঞ খালিল বিরিয়ানি এবং আইজে ক্রিয়েটিভের প্রেসিডেন্ট সানিসহ সকল মিডিয়া ব্যক্তিত্বকে ধন্যবাদ জ্ঞাপন করে শোকসভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক সাঈদ।

শেয়ার করুন