২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলার নিন্দা জাতিসংঘ ও সিপিজের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৩
জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলার নিন্দা জাতিসংঘ ও সিপিজের জাতিসংঘ প্রতিনিধি ও সিপিজের লোগো


সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাইয়ের ওপর হামলার নিন্দা এবং এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মেরি লওলর। পাশাপাশি বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজের তরফেও ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।  

ব্রিটেনে প্রবাসী এই সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা নিয়ে গত ২৪ মার্চ শুক্রবার রাতে টুইট করেন মেরি লওলর। তিনি এতে বলেন, ঢাকায় জুলকারনাইন সায়েরের ভাইয়ের ওপর হামলার খবর শুনে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, আমি এ নিয়ে দ্রুত তদন্ত দেখবো বলে আশা করছি। একই সঙ্গে আমি জুলকারনাইনের পরিবারকে যথাযথ নিরাপত্তা প্রদানের আহ্বানও জানাই।

এদিকে একই দিনে সিপিজেও এক বিৃতিতে জানিয়েছে, সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ভাই মাহিনুর খানের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগঠনটির এশিয়া প্রোগ্রাম সমন্বয়কারী বেহ লিহ ই বলেছেন, বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ভাইয়ের ওপর এই হামলা প্রবাসে থাকা সাংবাদিকদের পরিবারের যারা দেশে আছেন তাদেরকে টার্গেট করার সবশেষ ঘটনা। কর্তৃপক্ষকে অবশ্যই এই হামলার অপরাধীদের জবাবদিহি করতে হবে এবং তার পরিবার যাতে নিরাপদে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে হবে। স্থানীয়রা তার পরিবারকে জানিয়েছে যে হামলাকারীদের একজন আওয়ামী লীগের সদস্য হুমায়ুন রশিদ জনির সমর্থক।

এ নিয়ে জনির সঙ্গে কথা বলতে চায় সিপিজে। তবে তিনি সেই ফোন রিসিভ করেননি।

পরে এক মেসেজের উত্তরে জনি বলেন, আমার জীবনে সহিংসতার কোনো ইতিহাস নেই। সিপিজে জানায়, সংগঠনটি এর আগেও বিদেশে থাকা বাংলাদেশি সাংবাদিকদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ নথিভুক্ত করেছে। এর মাধ্যে আছে গত বছরের সেপ্টেম্বরে বৃটেন প্রবাসী সাংবাদিক শামসুল আলম লিটন এবং আবদুর রব ভুট্টোর ভাইদের গ্রেফতার। এছাড়া ২০২১ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি সাংবাদিক কনক সারোয়ারের বোনকেও গ্রেফতার করা হয়েছিল। 

অনুসন্ধানী সাংবাদিকদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক ‘দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপি জানিয়েছে, অনুসন্ধানী সাংবাদিক জুকারনাইন সায়ের খানকে দুর্নীতি নিয়ে প্রতিবেদনের জন্যই টার্গেট করা হয়েছে। তিনি বাংলাদেশে রাষ্ট্রীয় দুর্নীতি, পক্ষপাতিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আল জাজিরার একটি ডকুমেন্টারিতে কাজ করেছিলেন। ২০২১ সালে সেটি প্রচারিত হওয়ার পরপরই বাংলাদেশ সরকার ওই ডকুমেন্টারি মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছিল। ওসিসিআরপির দাবি, ব্রিটেনে সায়ের খানের কাছে পৌঁছাতে না পারার কারণে বাংলাদেশে থাকা তার পরিবারের ওপর হামলা করা হতে পারে। রিপোর্ট প্রকাশের জন্য সাংবাদিকের পরিবারের সদস্যদের আক্রমণ করাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেন ওসিসিআরপি প্রকাশক ড্রু সুলিভান।

শেয়ার করুন