২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:২৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ড. নীনা আহমেদের প্রার্থিতা ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
ড. নীনা আহমেদের প্রার্থিতা ঘোষণা ড. নীনা আহমেদ


সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক উপদেষ্টা, তৃণমূলে ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় সংগঠক ড. নীনা আহমেদ আগামী ৭ নভেম্বরের নির্বাচনে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জের জন্য তার প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সিটি মেয়রের মতোই সারা সিটির ভোটে জয় পেতে হবে কাউন্সিলম্যান অ্যাট লার্জ আসনে। এই সিটির ১৭ কাউন্সিলম্যানের পাশাপাশি কাউন্সিলম্যান অ্যাট লার্জের পদ হচ্ছে ৭টি। ইতিমধ্যেই ১৩ জন মাঠে নেমেছেন।

উল্লেখ্য, গত দুটি নির্বাচনে বাংলাদেশি আমেরিকান বিজ্ঞানী ড. নীনা পেনসিলভানিয়া স্টেটের লেফটেন্যান্ট গভর্নর এবং অডিটর জেনারেল পদে লড়েছেন। তার আগে ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র (পাবলিক অ্যাঙ্গেজম্যান) ছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকান উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. নিনা। তৃণমূলে তার কাজের পরিধি বিস্তৃত ‘ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেনের পিএ চ্যাপ্টারের প্রধান হিসেবে। ড. নীনার এবারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম হচ্ছে, ফিলাডেলফিয়াকে অপরাধ মুক্ত, বন্দুক সহিংসতামুক্ত নিরাপদ এবং স্বাস্থ্যকর একটি সিটিতে রূপান্তর করা। পরিবেশ সুরক্ষা, সকলের জন্যে শিক্ষা এবং প্রতিটি মানুষের জন্যে আবাসনের ব্যবস্থার কথাও রয়েছে।

ড. নীনা উল্লেখ করেছেন, যদি আমরা ফিলাডেলফিয়াকে একটি স্বাস্থ্যকর শহর হিসেবে গড়তে পারি, তাহলে আমরা এটিকে আরো শক্তিশালী, নিরাপদ শহর করতে পারবো৷ উল্লেখ্য, একজন বায়োমেডিকেল সায়েন্টিস্ট হিসেবে নীনা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় তার জীবন কাটিয়েছেন এবং পুরোনো সমস্যার নতুন সমাধান খুঁজতে তিনি বিজ্ঞান ও ডাটা ব্যবহার করেছেন।

প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরই বৃহত্তম শ্রমিক ফেডারেশন ‘আমেরিকান ফেডারেশন অব স্টেট কাউন্টি মিউনিসিপ্যাল এমপ্লয়ি’ (ডিসি-৩৩) ড. নীনাকে সমর্থন দিয়েছে। এই ফেডারেশনের প্রেসিডেন্ট আর্নেস্ট গ্যারেট এক বিবৃতিতে উল্লেখ করেছেন, নীনা হলেন কঠোর পরিশ্রমী মানুষদের পরীক্ষিত বন্ধু। ফিলাডেলফিয়া সিটিতে নিরাপদ হিসেবে এর সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে নীনার নেতৃত্বের প্রয়োজন অপরিসীম।

শেয়ার করুন