০৮ জুন ২০২৬, সোমবার, ০৯:৪১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির জমজমাট ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির জমজমাট ইফতার মাহফিল নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির ইফতারে নেতৃবৃন্দ


ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক গোলাপগঞ্জবাসীসহ ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি এবাদ চৌধুরীর পরিচালনায় এবং সাধারণ সম্পাদক ওয়াহিদ পারভেজের পরিচালনায় ইফতার মাহফিলটি গত ৩ এপ্রিল জয়া হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশের জাতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক শামসের আলী, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান মুক্তা, উপদেষ্টা এমাদ চৌধুরী, উপদেষ্টা শেখ আতিকুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা বেলাল উদ্দিন, সাবেক সভাপতি হেলিম উদ্দিন আহমেদ, রাজনীতিবিদ আব্দুন নূর বড়ভুইয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার মঞ্জুর আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, এনআরবির প্রেসিডেন্ট শেকিল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আক্তার হোসেন, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ। অনুষ্ঠানের আহ্বায়ক মুক্তারুল ইসলাম, সদস্য সচিব জামাল উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোশায়েদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা আবুল বশার, শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ শিপু, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সিলেট সদর থানার সাধারণ সম্পাদক টিটো আহমেদ, সিলেট টিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি আনোয়ার হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট কিনু চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মইনুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবথানে ছিলেন সংগঠনের কর্মকর্তা ফয়সাল আহমেদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মিসবাহ আহমেদ, এনাম উদ্দিন, আবুল কালাম, হেনাজ উদ্দিন, রাফাত চৌধুরী, আকরাম চৌধুরী, মোহাম্মদ চৌধুরী সবু, আব্দুল মোমিত চৌধুরী ওমেল, ফয়েজ চৌধুরী, দীনা চৌধুরী, সাথী চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী বিলাল চৌধুরী, মোহাম্মদ আই খান সুলতান, এএফ মিসবাউজ্জামান, জাফর আহমেদ, রিয়াজুল রুম্মান, রহমান মালিক।

ইফতার মাহফিলে প্রায় ২ শতাধিক লোক উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের পূর্বে বিশ্ব এবং মুসলিম কমিউনিটির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন