১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


পঙ্কজ ভট্টাচার্য আছেন লাইভ সাপোর্টেই
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৩
পঙ্কজ ভট্টাচার্য  আছেন লাইভ সাপোর্টেই পঙ্কজ ভট্টাচার্য


রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন প্রবীন রাজনীতিক ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যে অবস্থার কোনো উন্নতি হয়নি। লাইভ সাপোর্টেই আছেন। তিনি অধ্যাপক কামরুল হুদার অধীনে চিকিতসাধীন আছেন। 

রোববার সকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ জানান, উনার শরীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।গতকাল আইসিইউতে লাইভ সাপোর্টে নেয়ার পর যে অবস্থা ছিলো সেরকমই আছে। অক্সিজেন লেভেলসহ বিভিন্ন প্যারামিটারগুলো উঠানামা করছে।

গত ১৭ এপ্রিল নিউমোরিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন পঙ্কজ ভট্টাচার্য তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

হাসপাতালের চিকিতসক ডা. লেলিন চৌধুরী বলেন, ‘‘ গতকাল সকালে উনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দিচ্ছি।”

এদিকে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক যুক্ত বিবৃতিতে প্রবীন রাজনীতিক পঙ্কজ ভট্টচার্য এর রোগমুক্তি কামনায় দেশকবাসীর আর্শিবাদ ও দোয়া কামনা করেছেন। নেতৃবৃন্দ হাসপাতালে ভিড় না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

বামপন্থি আর্দেশে বিশ্বাসী রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যে বয়স ৮৩ বছর। ১৯৩৯ সালের আগস্টে তার জন্ম।  


শেয়ার করুন