১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৩৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


১৭ জুন থেকে নন ইমিগ্র্যান্ট ভিসা ফি বৃদ্ধি কার্যকর হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
১৭ জুন থেকে নন ইমিগ্র্যান্ট ভিসা ফি বৃদ্ধি কার্যকর হবে


স্টেট ডিপার্টমেন্টের ন্যাশনাল ভিসা সেন্টার আগামী ১৭ জুন থেকে নন ইমিগ্র্যান্ট ভিসা ফি বৃদ্ধি কার্যকর করবে। ব্যবসা বা পর্যটনের জন্য ভিজিটর ভিসার জন্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদন প্রসেসিং ফি বি-১, বি-২ এবং বি সি এস এবং স্টুডেন্ট ভিসা ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসা বা এফ, এম এবং জে- ভিসার ফি ১৬০ ডলার থেকে ১৮৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে। অস্থায়ী কর্মীদের জন্য যেমন এইচ, এল, ও, পি, কিউ এবং আর এর প্রত্যেক বিভাগের দরখাস্ত ফি ১৯০ ডলার থেকে ২০৫ পর্যন্ত বৃদ্ধি পাবে।

নন-ইমিগ্রেন্ট বিশেষ পেশা ক্যাটাগরির ভিসা ফি যেমন একজন চুক্তিবদ্ধ ব্যবসায়ি, চুক্তিবদ্ধ বিনিয়োগকারী চুক্তির আবেদনকারীর ভিসা ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে। আগামী ১৭ জুন ২০২৩ এর আগে প্রদত্ত নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি প্রাপ্তির মেয়াদ শেষ হওয়ার তারিখের মাধ্যমে বৈধ থাকবে। নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি নন ইমিগ্র্যান ভিসা পরিসেবা প্রদানের প্রকৃত খরচের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। ভিস প্রসেসিং পরিসেবা ফির বর্ধিত অংশ স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন স্টডি পরিচালনা করার পর নির্ধারিত হয়। কনস্যুলার পরিসেবা সব ভিসা পরিসেবা স্টেট ডিপার্টমেন্ট একটি এক্টিভিটি  বেজড কস্টিং পদ্বতি ব্যবহার করে প্রকত খরচের উপর ভিত্তি করে বৃদ্ধি করে। বেশির ভাগ নন পিটিশন ভিত্তিক নন ইমিগ্র্যান্ট ভিস এর জন্য ফি ২০১২ সালে আপডেট করা হয়েছিল। এক্সচেঞ্জ ডিজিটরদের ভিসা ফি ১২০ ডলার যা কোন পরিবর্তন হয়নি। ফি সংকান্ত তথ্য ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স ওয়েব সাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন