০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৩২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


শেখর কৃষ্ণানকে পুনরায় নির্বাচনের আহবান আবু জাফর মাহমুদের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৩
শেখর কৃষ্ণানকে পুনরায় নির্বাচনের আহবান আবু জাফর মাহমুদের শেখর কৃষ্ণানের প্রচারণায় আবু জাফর মাহমুদ


গত জুন ১১ রোববার নিউইয়র্ক সিটির ২৫ ডিস্ট্রিক্ট এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের নির্বাচনকে সামনে রেখে জ্যাকসন হাইটসে উৎসবমুখর পরিবেশে পোস্টার ক্যাম্পেইন হয়েছে। নিউইয়র্কে প্রবাসী কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক, পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস’র প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদের নেতৃত্বে একদল সমর্থক এই ক্যাম্পেইনে অংশ নেন। অনেকের মধ্যে ছিলেন শেখর কৃষ্ণানের দপ্তরের কমিউনিটি অ্যাফেয়ার্স ম্যানেজার সামিনা রহমান, শিল্পকলা একাডেমির সভাপতি মনিকা রায় চৌধুরী ও মূলধারার রাজনীতিক মিলন রহমান। তারা জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ডাইভারসিটি প্লাজা থেকে শুরু করে বাংলাদেশ স্ট্রিট এলাকার বাণিজ্যিক কেন্দ্রগুলোয় পোস্টার ক্যাম্পেইন করেন। সেসময় স্থানীয় জনগোষ্ঠির সঙ্গে আলোচনা করেন এবং বাংলাদেশি কমিউনিটির অতি প্রিয়জন শেখর কৃষ্ণানকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবু জাফর মাহমুদ বলেন, শেখর কৃষ্ণান আমাদের লোক। তিনি জ্যাকসন হাইটস, এলেমহার্স্ট ও উডসাইডের নির্বাচিত কাউন্সিলম্যান হিসেবে যে যোগ্যতা দেখিয়েছেন, বাংলাদেশিদের প্রতি যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমরা কখনো ভুলে যেতে পারি না। মার্কিন সরকারের সকল স্তরে তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন। জ্যাকসন হাইটস এর ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করে তিনি এক অনন্য সাধারণ নজির স্থাপন করেছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বুকে বাংলাদেশ স্ট্রিট থাকবে। এর জন্য কৃতিত্বের দাবিদার তিনি। বাংলাদেশিদের প্রাণের দাবি পুরণের স্বার্থেই কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানকে পূণর্বার নির্বাচিত করতে হবে।

আবু জাফর মাহমুদ বলেন, শেখর কৃষ্ণান সকল জাতিগোষ্ঠির মাঝেই তার তৎপরতা ও আন্তরিক দৃষ্টিভঙ্গির প্রমাণ রেখেছেন। সবখানে তার প্রশ্নাতীত জনপ্রিয়তা রয়েছে। আমরা বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে তিনি সকল জাতিগোষ্ঠির নিরঙ্কুশ ভোটেই আবার নির্বাচিত হবেন। তার জন্য আমাদের বাংলাদেশিদের অনেক বেশি এগিয়ে আসতে হবে। এখানকার অপরাপর জাতিগোষ্ঠির সঙ্গে আমাদের সম্পর্কের বন্ধন আরো মজবুত করতে হবে। মূলধারায় আমাদের কৃতিত্ব ও যোগ্যতাকে প্রমাণ করতে হবে।  

উল্লেখ্য, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ২৫ ডিস্ট্রিক্ট এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আগাম ভোগ গ্রহণ শুরু হবে ১৭ জুন থেকে। ২৭ জুন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করা যাবে।

শেয়ার করুন