০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০১:১৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বাইডেন প্রশাসন ৮৫ হাজার অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৩
বাইডেন প্রশাসন ৮৫ হাজার অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করেছে


প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড-১৯ মহামারির সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত টাইটেল ৪২ গত মে মাস থেকে তুলে নেন। টাইটেল ৪২ তুলে নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮৫ হাজার অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এটি গত বছরের একই সময়ের চেয়ে ৬৫ ভাগ বেশি যা ছিল ৫১,২৪৬। তার আগের বছরের একই সময়ে ৩৩,০৮৭ জনকে ডিপার্ট করা হয়েছিল।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারী আলেজান্দ্রো মায়োরকাস গত ২৬ জুলাই বুধবার হাউস জুডিশিয়াড়ী কমিটির সামনে স্বাক্ষ্যদানে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘সীমান্তে আইনিপন্থায় প্রবেশের পথ প্রসারিত করাই আমাদের লক্ষ্য। যারা আমাদের সীমান্তে অনিয়মিতভাবে প্রবেশ করে তাদের আইনভঙ্গেও পরিণতি দেওয়ার জন্য আমাদের এ পদ্ধতি কাজ করছে।’

ইউস ইমিগ্রেশন এন্ড কাস্টমস-এর হালিংজেন এর ফিল্ড অফিসের পরিচালক মিগুয়েল ভার গারা বলেছেন, এ পদ্ধতি তার ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আসার পরিণতি এবং ভুলভাবে আশ্রয় চাওয়ার পরিণতি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।

বাইডেন প্রশাসন গত মে মাসে টাইটের ৪২ প্রত্যাহারের সময় সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছিলেন। বাস্তবে তা ঘটেনি এবং প্রশাসন গত মে মাস থেকে অবৈধ সীমান্ত ক্রসিংয়ে ৪০ ভাগ হ্রাস পাওয়ার কথা ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন