২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৬:৩১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


বাংলাদেশ-শ্রীলঙ্কা টেষ্ট সিরিজ
সাকিবের করোনায় দুশ্চিন্তা
বিশেষ প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
সাকিবের করোনায় দুশ্চিন্তা


দক্ষিন আফ্রিকা সিরিজে পর্যুদস্ত হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে হোমে দুই সিরিজে অনেক প্লান বাংলাদেশের। অনেক কষ্টে সাকিবকেও রাজী করানো হয়েছিল খেলার জন্য। কিন্তু সে আশার গুড়ে বালি। ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর করোনা টেষ্টে দু’বারই সাকিব পজেটিভ। তার অর্থ দুই টেষ্টের সিরিজে সাকিবকে আর পাওয়া যাচ্ছেনা।

করোনা আক্রান্তদের যে রীতি নীতি। তাতে সাকিবকে ১৪ দিন পর্যবেক্ষনে থাকার পর আবার করোনা টেষ্টে উর্ত্তীন হওয়ার পর তার শরীরের কন্ডিশনের উপর চলবে পরিচর্যা। যাতে সে বিভিন্ন উপসর্গ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। প্রথম টেষ্টম্যাচ তো বিসিবি ঘোষনা দিয়েই দিয়েছে। পরের টেষ্টে তাকে আশা করা কী যায়? ২৩ তারিখ শুরু হবে ঢাকার সেই দ্বিতীয় টেষ্ট। মোটেও না। 

আসলে দুশ্চিন্তার কালো মেঘ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেষ্ট সিরিজ। দক্ষিন আফ্রিকায় ব্যার্থতার ষোলকলা পুর্ণতার পর হোমে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ইচ্ছা। কিন্তু সে স্বপ্ন ক্রমশ ধোয়াশা বাড়ছেই। ঘরোয়া এক ম্যাচে দলের অপরিহার্য মেহেদী হাসান মিরাজের হাতে ব্যাথা পেয়ে বিশ্রামে যাবার পরও সাকিবে ফেরার স্বস্থি সেটা ভুলিয়ে রেখেছিল। কিন্তু একেবারে শেষ মুহুর্তে এসে সেই সাকিব এখন করোনায় পজেটিভ। 

 দক্ষিন আফ্রিকায় ব্যাট হাতে স্পিনের বিরুদ্ধে যে দুর্দশা পরিলক্ষিত হয় ব্যাটিংয়ে। যা ছিল রীতিমত ভয়াবহ স্মৃতি। নিয়মিত ৬ খেলোয়াড় যে ছিলেন না প্রোটিয়ার, সেটা এক মহারাজ ও হার্মার বুঝতেই দেননি। দুই স্পিনার বাংলাদেশের ব্যাটিংয়ে মানসন্মান মাটিতে মিশিয়ে ছেড়েছেন।

সে থেকে রাতারাতি উন্নতি কিভাবে সম্ভব। শ্রীলঙ্কান স্পিনও কম শক্তিশালী নয়। এর বাইরে বৃষ্টির একটা ঘনঘটা বেশকিছুদিন থেকেই। চলছে নিন্মচাপ। সেটাও প্রভাব বিস্তার করতে পারে। সব মিলিয়ে হোম সিরিজে বাংলাদেশ নানা প্রতিকুলতায় টেনশনেই পড়ে গেছে। উল্লেখ্য, ১৫ মে থেকে প্রথম টেষ্ট শুরু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে মিরপুরে। 


শেয়ার করুন