১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:২৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


গ্লোবাল কোভিড-১৯ সামিট আয়োজনে প্রস্তুত যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২২
গ্লোবাল কোভিড-১৯ সামিট আয়োজনে প্রস্তুত যুক্তরাষ্ট্র


বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে প্রায় দেড় কোটি মানুষ মারা গিয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মহামারী নিয়ন্ত্রণে দেশীয় এবং আন্তর্জাতিক তহবিলের অভাব সত্তে¡ও কোভিডের তীব্র পর্যায় সমাপ্ত করার জন্য বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী প্রচেষ্টা চালাতে প্রস্তুত। ১২ মে যুক্তরাষ্ট্র দ্বিতীয় গ্লোবাল কোভিড সামিটের সহ-আয়োজক হতে যাচ্ছে, প্রথম শীর্ষ বৈঠকটি ২০২১ সালে হয়েছিল। ভার্চুয়াল সামিটে সংকট ব্যবস্থাপনা কৌশল থেকে স্থিতিস্থাপক জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার আরো টেকসই পদ্ধতির দিকে যাওয়ার কৌশল চিহ্নিত করা হবে।

শীর্ষ সম্মেলনে প্রস্তাব করার মতো নতুন কোনো প্রতিশ্রুতির বিবরণ যুক্তরাষ্ট্র প্রকাশ করেনি। কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রের প্রশাসনের অতিরিক্ত ২ হাজার ২৫০ কোটি ডলারের অনুরোধটি সপ্তাহের পর সপ্তাহ ধরে আটকে আছে। কারণ রিপাবলিকান আইনপ্রণেতারা জোর দিয়েছিলেন যে, প্রশাসন টাইটেল ৪২ ফিরিয়ে না আনলে তারা এটি পাস করবে না। ট্রাম্পের সময়ের এ আদেশ কর্তৃপকে মহামারীর জরুরি অবস্থার সময় মেক্সিকান সীমান্তে অভিবাসীদেরকে দূরে সরিয়ে দেয়ার অনুমতি দেয়।

তহবিলের অপ্রতুলতা বিশ্বব্যাপী প্রশাসনের মহামারী মোকাবিলার প্রচেষ্টাকে ব্যাহত করে তোলে।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সেকি ভয়েস অব আমেরিকাকে বলেছেন, শীর্ষ সম্মেলন কংগ্রেসের কাছে আরো তহবিলের প্রয়োজনীয়তা তুলে ধরবে যাতে যুক্তরাষ্ট্র ‘বিশ্বের জন্য ভ্যাক্সিনের ভান্ডার হতে পারে’। তিনি উল্লেখ করেন যে, অতিরিক্ত তহবিল ছাড়াও মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অবদানকারী হিসেবে অভিহিত হবে।

শেয়ার করুন