২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৫:৫৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


এস্টোরিয়ায় গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখার উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
এস্টোরিয়ায় গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


গোল্ডেন এজ হোম কেয়ার এবং এনওয়াই ইন্স্যুরেন্স প্রবাসে বাংলাদেশিদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ইতিমধ্যেই এসব প্রতিষ্ঠানে সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার শাহ নেওয়াজ এবং রানো নেওয়াজের নেতৃত্বে এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে শাখা। গ্রাহকদের সুবিধার্থেই এই সব শাখা বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় খোলা হচ্ছে।

তারই অংশ হিসেবে গত ১৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা এস্টোরিয়ার প্রাণকেন্দ্র ৩১ স্ট্রিটের ওপর গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখা উদ্বোধন হয়। অফিসটি ৩৬-০৭ ৩১ স্ট্রিটের ওপর জালালাবাদ ভবনে অবস্থিত। এ দিন বাদ জুম্মা মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনার পর অফিসটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। দোয়া পরিচালনা করেন এস্টোরিয়ার আল আমিন মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান চৌধুরী।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শুধুমাত্র আর্থিক বিবেচনা করে এই শাখাটি আমরা চালু করছি না। এই এলাকায় প্রচুর বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন। তাদের ঘরের কাছে আমরা সেবা নিয়ে আসছি। হোম কেয়ার পেশায় দক্ষ একদল কর্মি এখানে কাজ করবে।’

সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ বলেন, আমার বাবা- মা এবং আপনাদের সকলের দোয়ায় আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আমি আপনাদের দোয়া এবং ভালবাসায় আরো এগিয়ে যেতে চাই এবং মানুষের সেবা করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেবিবিএর সভাপতি হারুন ভূঁইয়া, ফোবানার কর্মকর্তা শরাফত হোসেন বাবু, সাপ্তাহিক আজকালের মার্কেটিং হেড আবু বকর সিদ্দিক, সাংবাদিক বেলাল আহমেদ, অনিক রাজ, লায়ন আবুল কাশেম, বদরুদ্দোজা বাবু, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্মকর্তা সুলতানা আহমেদ, মামুন বেপারী, শফি উদ্দীন মিয়া, খোকা, মাসুম ব্যাপারি প্রমুখ।

শেয়ার করুন