০১ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


যৌথসভায় সিদ্ধান্ত
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ৪ মার্চ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০২-২০২৪
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ৪ মার্চ জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথসভায় নেতৃবৃন্দ


জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টি ও কার্যনির্বাহী পরিষদের এক যৌথসভা গত ৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় জালালাবাদের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. শাহীন কামালীর সভাপতিত্বে ও সহ-সম্পাদক আতাউল গণি আসাদের পরিচালনায় সূচনা বক্তব্যে সভাপতি মো. শাহীন কামালী নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টির সদস্যদের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। পরে কার্যনির্বাহী পরিষদের সবাই নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টিদের ফুলেল অভিনন্দন জানান। বোর্ড অব ট্রাস্টির সদস্যরা হলেন-রণাঙ্গনের সাহসী বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান ওহিদুর রহমান মুক্তা (সিলেট), প্রবীণ প্রবাসী দক্ষ সংগঠক আব্দুল মুকিত চৌধুরী মারুফ (সুনামগঞ্জ), ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান (হবিগঞ্জ) ও বিশিষ্ট সাংগঠনিক ও গুণী ব্যক্তিত্ব সৈয়দ জুবায়ের আলী (মৌলভীবাজার)।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম। সভায় পর্যায়ক্রমে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল (সিলেট), সহ-সভাপতি শেখ জামাল হোসাইন (হবিগঞ্জ), কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী, জালালাবাদের কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী শেফাজ (হবিগঞ্জ), হেলিম উদ্দিন (সিলেট), আব্দুল মোমিত চৌধুরী উমেল (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), সাহিদুর রহমান রাসেল (প্রচার ও দফতর সম্পাদক)।

উপস্থিত নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টি ও কার্যনির্বাহী কর্মকর্তারা অত্যন্ত সাবলীল গঠনমূলক ও যুক্তিপূর্ণ আলোচনায় প্রবাসের সর্ব বৃহৎ জালালাবাদবাসীর প্রাণের সংগঠনের ঐতিহ্য, ঐক্য ও সুনাম সমুন্নত রাখতে একাত্মতা প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে দীর্ঘ ৩৮ বছরের জালালাবাদবাসীর স্বপ্নের দৃশ্যমান জালালাবাদ ভবন অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর। জালালাবাদের বর্তমান সংকট উত্তরণে সবাইকে আন্তরিক ও উদার মন নিয়ে কাজ করার আহ্বান জানান। যৌথসভায় আগামী ৪ মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়। স্থান: জালালাবাদ ভবন।

এছাড়াও একটি সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন-১. এম এ কাইয়ুম (সাবেক সভাপতি) ২. হেলিম উদ্দিন আহমদ (সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত) ৩. আব্দুল মুকিত চৌধুরী ৪. দেওয়ান শাহেদ চৌধুরী ৫. ডা. জুন্নুন চৌধুরী ৬. মিজানুর রহমান চৌধুরী শেফাজ ৭. আতাউল গণি আসাদ।

সভায় আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত হয়। স্থান: জালালাবাদ ভবন। এছাড়া যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলিম জাহানের পবিত্র রমজান মাসের প্রথম রবিবার জালালাবাদের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিলের দিন ধার্য করা হয়। আগামী ১৭ মার্চ রবিবার, গুলশান টেরেস। পবিত্র কোরআন খতম ও মুসলিম উম্মাহসহ সব জালালাবাদবাসীর জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন