১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বৃহত্তর কুমিল্লা সমিতির জমজমাট ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৪
বৃহত্তর কুমিল্লা সমিতির জমজমাট ইফতার বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতারে মঞ্চে অতিথিবৃন্দ


গত ২৪ মার্চ ব্রুকলিনের রাধুনী রেস্টুরেন্টে প্রবাসের অন্যতম সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিপুলসংখ্যক কুমিল্লাবাসী ছাড়াও কম্যুনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুমিল্লাবাসীর উপস্থিতি পুরো অনুষ্ঠানটি যেন কুমিল্লাবাসীর মিলন মেলায় পরিণত হয়।

বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এ সিদ্দিক পাটোয়ারীর পরিচলনায় ইফতার মাহফিলের সূচনা করা হয়। ইফতার মাহফিলে মাওলানা অলিউল্লা মোহাম্মদ আতিকুর রহমান বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে কুমিল্লাবাসী, মুসলিম সম্প্রদায়সহ সারা বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুরের উপদেষ্টা মোঃ আমিন খান জাকির, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুর আলম মনির, কোষাধ্যক্ষ মোঃ সাদেক, নুর হোসেন, কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক’র সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ, মোহাম্মদ মঞ্জরুল আলম হারুন, শামীম, শাহানাজ (সামু ) মোঃ আজাদ, রিয়ালেটর এলাম, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস সরকার, সহ-সভাপতি মামুন মিয়াজি, তৈমুর রেজা, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, কোষাধ্যক্ষ বাশেদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক হান্নান ভুইয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার, সদস্য মিয়া মোহাম্মাদ দুলাল, আলমগীর হোসাইনসহ অনন্যা নেতৃবন্দ।

ইফতার ও মাহফিলের আহবায়ক হাজি মোঃ নুরুল ইসলাম ও সদস্য সচিব তৈমুর রেজা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সিনিয়র সহ সভাপতি ইফতার ও দোয়া মাহফিলকে সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক দিক পরিচালনা করেন।

শেয়ার করুন