১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১১:০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের সকলের জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সারাদেশে ঈদ উৎসব উদযাপন করা হবে।


তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’


প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ-উল-ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি।


‘আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’ এ কথা বলে শেখ হাসিনা তাঁর ঈদের বার্তা শেষ করেন।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে আগামীকাল ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

শেয়ার করুন