৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:১৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ঐক্যবদ্ধ জেবিবিএ’র পথমেলা ৭ সেপ্টেম্বর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
ঐক্যবদ্ধ জেবিবিএ’র পথমেলা ৭ সেপ্টেম্বর জেবিবিএ’র নেতৃবৃন্দ


নিউইয়র্কে বাংলাদেশিদের ব্যবসায়িক প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস। এই এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)। নানা মতানৈক্যে সংগঠনটি দু’টি ভাগে বিভক্ত হয়ে কাজ করলেও সম্প্রতি দু’টি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটি পরিচালনাসহ এবছরের পথমেলা উদযাপন করার ঘোষণা দিয়েছেন। 

১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে দু’টি গ্রুপের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, আগামী ৭ সেপ্টেম্বর ঐক্যবদ্ধভাবে পথমেলা আয়োজন করা হবে। পথমেলায় কনভেনরের দায়িত্বে থাকবেন কামরুজ্জামান কামরুল, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন তারেক হাসান খান।

বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, জেবিবিএ’র দু’টি গ্রুপ থেকে ৫ অথবা ৬ জন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে একটি কমিটি গঠন করে আগামী ২ বছর জেবিবিএ’র কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে সদস্য লিস্ট হালনাগাদ করে পরবর্তী নির্বাচন আয়োজন করা হবে বলে জেবিবিএ’র উভয় গ্রুপের কর্মকর্তাগণ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বক্তাগণ সংগঠন সংক্রান্ত আগামীর পরিকল্পনাসমূহ তুলে ধরেন।

এসময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেবিবিএ’র দুটি পক্ষের দুজন সভাপতি সভাপতি গিয়াস আহমেদ ও হারুণ ভূঁইয়া। সাধারণ সম্পাদকদ্বয় তারেক হাসান খান ও ফাহাদ সোলায়মান, বারী গ্রুপের সিইও আসেফ বারী টুটুল, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার ও জেবিবিএ’র সাবেক সভাপতি শাহ নেওয়াজ, ফাউমা ইনোভেটিভের কর্ণধার ফাহাদ সোলায়মান, জেড আলম নমি, জাকারিয়া মাসুদ জিকো, আবুল ফজল দিদারুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবুল হাসান, মফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও কমিউনিটির অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাসুদ রানা তপন, শাহ জে চৌধুরী, আফতাব জনি, নুরুল আমিন বাবু, মো: আব্দুল হামিদ প্রমুখ।

তবে শঙ্কা দেখা দিয়েছে এই ঐক্য থাকবে কি না। কারণ মেলার কমিটি নিয়ে কর্মকর্তাদের মধ্যে আবারো বিরোধ দেখা দেয়। দুই কর্মকর্তার মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়। যদিও এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন