০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


শিকাগোয় ট্রেনে গুলিতে নিহত ৪
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৪
শিকাগোয় ট্রেনে গুলিতে নিহত ৪


যুক্তরাষ্ট্রের শিকাগোয় যাত্রীবাহী ট্রেনে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, স্থানীয় সময় গত ৩ সেপ্টেম্বর সোমবার ভোরে তারা জরুরি ৯১১ নম্বরে ফোন পান। ফোন পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ফরেস্ট পার্ক স্টেশনে যায় এবং চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।

তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় মেউডের লয়োলা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরে তিনি মারা যান বলে পুলিশের ওই বিবৃতিতে জানানো হয়।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হাতে হামলার ঘটনা নিয়মিতই ঘটে। দেশটিতে মানুষের তুলনায় আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

গতকালের সোমবারের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সন্দেহভাজন একজন বন্দুকধারীকে শনাক্ত করে এবং পরে একটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করার কথা জানায়। পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এটা মনে হচ্ছে বিচ্ছিন্ন একটি ঘটনা। জনজীবনের ওপর আপাতত কোনো হুমকি নেই।’

পুলিশ কর্মকর্তা ক্রিস্টোফার চিন সাংবাদিকদের বলেন, ‘এটা ভয়াবহ পরিস্থিতি। নিশ্চিতভাবেই এমন কোনো ঘটনা শুনে আপনি ঘুম থেকে উঠতে চাইবেন না। এটা সোমবার ছুটির দিনের সকাল।’ প্রতিবছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রে লেবার ডে পালন করা হয়। এদিন পুরো দেশে সাধারণ ছুটি থাকে।

শেয়ার করুন