১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল


আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। তাঁদের মধ্যে প্রতিবেদকের পাশাপাশি পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) রয়েছেন। ৩ নভেম্বর এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। এ নিয়ে ৬ দিনের মধ্যে ৪৯ সাংবাদিকের কার্ড বাতিল করল অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

দ্বিতীয় দফায় যাঁদের কার্ড বাতিল করা হয়েছে, তাঁরা হলেন টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউজ ২৪ টেলিভিশনের হেড অব নিউজ রাহুল রাহা, এটিএন নিউজের বার্তাপ্রধান নুরুল আমিন প্রভাষ, দৈনিক ডেসটিনির উপসম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিবিসি নিউজের প্রথান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ জোবায়ের, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, নিউজ ২৪-এর সিনিয়র রিপোর্টার জয়দেব চন্দ্র দাস, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি হায়দার আলী, দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি, চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের ঢাকা ব্যুরো প্রধান কুদ্দুস আফরাদ, বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন নাহার মুন্নী, ফ্রিল্যান্স সাংবাদিক নাদিম কাদির, বাসসের নগর সম্পাদক মধুসূদন মন্ডল, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিস ঘোষ সৈকত, দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শরাফত, দৈনিক আনন্দবাজারের বিশেষ প্রতিনিধি কিশোর কুমার সরকার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, গাজী টিভির এডিটর রিসার্চ অঞ্জন রায় এবং দৈনিক ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন।

পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ আলোকে এই সাংবাদিকদের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

শেয়ার করুন