৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


পদ্মা টেস্ট সিরিজ
এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়াবার
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২২
এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়াবার লড়াইয়ে বেশ পেছনে। কিন্ত এখনও বাংলাদেশ দল সামার্থের সবটুকু দিয়ে লড়লে ভালকিছু করা সম্ভব। অধিনায়ক সাকিব কী টিমমেটদের সেটাই বুঝাচ্ছেন? ছবি সংগৃহীত


আমি নদী পারের মানুষ। প্রতি বর্ষায় ভাঙা গড়া দেখেছি নিয়মিত। শিশু কাল আর কৈশোরে।  বাংলাদেশের অহংকারের একাত্তরে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকেছি।  বাংলাদেশের বিশ্ব ক্রীড়াঙ্গনে বিশেষত বিশ্ব ক্রিকেট অঙ্গনে আবির্ভাব , হামাগুড়ি দেয়া শৈশব দেখেছি কাছে থেকেই। প্রায়শই হতাশ হয় , অভিমান করি, কিন্ত নদীপাড়ের বানভাষী মানুষের মতোই স্বপ্ন দেখি। 

দেশের ছেলেরা এখন দেয়ালে পিঠ রেখে লড়াই করছে সুদূর ক্যারিবীয় দ্বীপ পুঞ্জে।  প্রথম ইনিংসে ক্যারিবীয় টাইফুন ভাসিয়ে নিলেও কাল দিনশেষে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমি ঝরা পালকের ধংসস্তূপে নীড় বাঁধা মানুষ। 

ছাই উড়িয়ে রতন খুঁজি। তাই আমি মনে করি এন্টিগা টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এখনো ১১২ রানে পিছিয়ে থাকা অবস্থান থেকে যদি তরুণ জয় আর শান্ত কোমর কোষে লড়াই করে সমতা আনতে পারে, তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আসে পাশে, মুমিনুল, সাকিব , লিটনে ভর করে ২০০-২২০ লিড পাবে বাংলাদেশ।  বাংলাদেশকে যেভাবে বোলিং করতে দেখেছি চতুর্থ ইনিংসে সাকিব , মিরাজ, মুস্তাফিজ, এবাদত , খালেদ স্বাগতিকদের চেপে ধরতে পারবে। 

বাংলাদেশ যেভাবে বোলিং করেছে ফিল্ডিংটা জুৎসই হলে ওয়েস্ট ইন্ডিজ কে ২০০ রানে আটকে রাখা যেত।  দ্বিতীয় ইনিংসে তামিমের ওই বলটি ছেড়ে দিলে কি হতো? তামিম দলের অবস্থান , নিজের উইকেটের মূল্য দিতে ভুল করেছে। আমি মনে করি জয় মাটি কামড়ে এক প্রান্ত সামাল দিবে। শান্ত, মমিনুলকে এই ইনিংসে ভালো খেলা ছাড়া বিকল্প নেই।

  লিটন , সাকিব  উইকেটে আসার আগে ঘাটতি মিটে গেলে ওরা  চাপ মুক্ত খেলতে পারবে। উইকেট এখন ব্যাটিং উপযোগী। যুদ্ধ করার আজ সেরা সময়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা স্বপ্ন দেখছে। বাংলাদেশিরা যখন যুদ্ধে যায় যুদ্ধ জয় করে ফিরে।  জানি আমার ক্রিকেট অভিজ্ঞতায় জিনিসটার অনেক চ্যালেঞ্জ ফুটে আছে। তাবু কেন জানি মন বলছে পারবে ,বাংলাদেশ ঘুরে দাঁড়াতে।  যুদ্ধ করে হেরে যাক কষ্ট পাবো না। কিন্ত বিনা যুদ্ধে যেন গুটিয়ে না যায় বাংলাদেশ।

শেয়ার করুন