০৮ জুন ২০২৬, সোমবার, ০৬:৩৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


বিএনপি নেতা পুলিশ কর্তৃক আটকের অভিযোগ
মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার দাবী রিজভীর
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২২
মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার দাবী রিজভীর আজিজুর রহমান মুসাব্বির,ছবি,সংগৃহীত


জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মুসাব্বিরকে পুলিশ গ্রেফতার করলেও কিন্তু এখন পর্যন্ত  সম্ভব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ কর্তৃক আজিজুর রহমান মুসাব্বিরকে আটক এবং তার কোন হদিস না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ওই  বিবৃতিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “এই ঘটনা আতঙ্কজনক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত। 

রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকার বিরোধী দল ও মতকে দমনে আরও হিং¯্র রুপ ধারণ করেছে। এটি সবার নিকট দৃশ্যমান যে, আজিজুর রহমান মুসাব্বিরকে তেজগাঁও থানা পুলিশ গতকাল (গতপরশু) সন্ধ্যায় পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যায়। মুসাব্বির পুলিশের নিকটই আছে।

তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।”

শেয়ার করুন