৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৫৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আশা প্রকাশ
‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৫
‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে’


ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা  আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে, যা দুই দেশের জনগণ ও ব্যবসায়ীদের আরও ঘনিষ্ঠ করবে।

সোমবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও টেক্সটাইল খাতের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘ভারত টেক্স ২০২৫’-এর প্রেক্ষাপটে এই সভার আয়োজন করা হয়। এটি একটি বৈশ্বিক টেক্সটাইল ইভেন্ট, যেখানে টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশ নেবেন এবং সম্পূর্ণ টেক্সটাইল ভ্যালু চেইন এক ছাদের নিচে আসবে।

ভার্মা বাংলাদেশের সমাজ-অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক (আরএমজি) খাতের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে সরবরাহ ও মূল্য শৃঙ্খল সংযোগ জোরদারে এর ভূমিকার ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, আরএমজি ও টেক্সটাইল খাতে সহযোগিতা দুই দেশের পারস্পরিক নির্ভরতা ও পারস্পরিক স্বার্থের প্রতিফলন।

ভার্মা আশা প্রকাশ করেন যে, ‘ভারত টেক্স ২০২৫’-এ বাংলাদেশের একটি বড় প্রতিনিধিদলের অংশগ্রহণ নতুন সরবরাহ শৃঙ্খল সংযোগ, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র সভাপতি মোহাম্মদ হাতেম।

এছাড়া, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান মো. জসিম উদ্দিন মতবিনিময় সভায় অংশ নেন। সূত্র: বাসস।

শেয়ার করুন