০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:১৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সিদ্দিকুর রহমান সুমনকে চ‍্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি নিয়োগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
সিদ্দিকুর রহমান সুমনকে চ‍্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি নিয়োগ সিদ্দিকুর রহমান সুমন ও চ্যানেল টুয়েন্টিফোরের লোগো


‘চ‍্যানেল টোয়েন্টিফোরের’ যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন। সিদ্দিকুর রহমান সুমন বর্তমানে দৈনিক মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। তিনি ২০০৫ সালে সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদের ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় যুক্ত হোন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে স্থানীয়, জাতীয় দৈনিক এবং টিভি চ্যানেলেও কাজ করেছেন। 

আমেরিকায় আসার আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের মিডিয়া উইংয়ে (গভর্নর সেক্রেটারিয়েট অ্যান্ড পাবলিকেশনসে) কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নিউইয়র্কের ব্রঙ্কনে বসবাস করছেন।

সুমন সিলেট লেখক ফোরামের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক, এমসি কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন জিএস এবং লামাকাজী লালারগাঁও ক্রিকেট ক্লাবের (এলসিসির) প্রতিষ্ঠাতা অধিনায়ক ও সেক্রেটারি ছিলেন। এছাড়া ২০২৪ সালে সাংবাদিকতা ক্যাটাগরীতে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ (ব্রঙ্কস) থেকে বিশেষ সাইটেশন পেয়েছিলেন সিদ্দিকুর রহমান সুমন।

শেয়ার করুন