১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০১:৩৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


ইইউ ও ১৪ দেশের যৌথ বিবৃতি
সুষ্ঠু শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
সুষ্ঠু শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ


১০ ডিসেম্বর মানবাধিকার দিবসকে সামনে রেখে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, নরওয়ে এবং ডাচ দূতাবাস যৌথ বিবৃতি দিয়েছে। রাষ্ট্র ও জোট মিলে পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিত্বকারী ঢাকার ১৫ মিশনের ওই বিবৃতিতে খোলাসা করেই বলা হয়, তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করেন। গত ৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় প্রচারিত ওই বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বন্ধু ও অংশীদার  হিসেবে এদেশের সাফল্যকে আরও উৎসাহিত করতে আগ্রহী তারা। একইসঙ্গে মানবাধিকারের সর্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছেন তারা।  

ডববৃতিতে দূতাবাসের প্রতিনিধিরা বলেন, আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই। আমরা মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদ্যাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি। অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করি। বিবৃতিদাতা দেশগুলো ও সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্ত।

শেয়ার করুন