৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড গঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড গঠিত


বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির মাসিক সভা গত ২০ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় অন‍্যদের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুন ও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।

সভায় ১২ সদস্যবিশিষ্ট নতুন বোর্ড অব ট্রাস্টি নির্বাচিত করা হয়। জানা গেছে, প্রায় ২৪ জন প্রার্থীর মধ্যে ভোটাভুটির মাধ্যমে একজনকে নির্বাচিত করা হয়। এই ট্রাস্টি বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে মূলত বাংলাদেশ সোসাইটির কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত বোর্ড অব ট্রাস্টি সদস্যরা হলেন সাবেক সভাপতি আক্তার হোসেন, সাবেক সহ-সভাপতি কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আতোয়ারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং বিশিষ্ট ব্যবসায়ী নাঈম টুটুল।

শেয়ার করুন