১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৭:৫৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


পদ্মা বাজার ডট কম এর যাত্রা শুরু
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২২
পদ্মা বাজার ডট কম এর যাত্রা শুরু


ডিজিটাল প্লাটফর্মে ই-কমার্সের মাধ্যমে যাত্রা শুরু হলো পদ্মা বাজার ডট কম। ক্রেতা ও গ্রাহকদের কাঙ্ক্ষিত ভালোবাসা অর্জনের অফুরন্ত অভিপ্রায় নিয়ে গতকাল শনিবার ( ২ জুলাই’ ২২) স্থানীয় এক হোটেলে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পদ্মা বাজার ডট কম। 

পদ্মা বাজার ডট কম এর বিজনেস লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে অনুষ্ঠানের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা প্রদান করেন। পরিকল্পনা মন্ত্রী  এম এ মান্নান বলেন, ডিজিটাল বাংলাদেশে নিত্য-নতুন নানা ব্যবসা তৈরি হচ্ছে, নানা ধরনের স্টার্টআপ, নতুন উদ্যোগ বাজারে আসছে। ই-কমার্স সেক্টরে বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের জনগন ই-কমার্স থেকে কেনাকাটা করতে আগ্রহবোধ করছে, স্বাচ্ছন্দ্যবোধ করছে। যদিও এটা বলতেই হয়, দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, যেটা আমরা আশা করিনা।

সার্বিকভাবে ই-কমার্স প্রতিষ্ঠানে দিন দিন উন্নতি আরও বাড়বে। এ অবস্থায় নতুন ই-কমার্স প্রতিষ্ঠান পদ্মা বাজার ডট কম বাজারে প্রবেশ করেছে। আমি আশা করছি, তারা যে সৎ উদ্দেশ্যে এই ব্যবসায় এসেছে সেটা স্বার্থক হবে, সফল হবে। তারা নিজেরা ও ভোক্তারা লাভবান হবে। আমি চাই, নতুন স্টার্টআপ হিসেবে পদ্মা বাজার গ্রাহকের আস্থা ও পণ্যের মান ঠিক রেখে ভালো করুক, দোয়া করি অগ্রগতি অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখুক।  

 অনুষ্ঠানে কোম্পানীর পরিচালকবৃন্দ, ই-ক্যাব নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার, সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বসহ অসংখ্য গুণীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পদ্মা বাজার ডট কম এর চেয়ারম্যান  রইসুল খান বলেন, পদ্মা বাজার বাংলাদেশের মানুষের পণ্য চাহিদা মেটাতে নতুন দুয়ার উন্মোচন করবে। সেবার মান দিয়েই পদ্মা বাজার মানুষের হৃদয়ে স্তান করে নেবে। পদ্মা বাজার একযোগে সারা দেশে সেবা প্রদান করবে এবং ক্রমান্বয়ে মাল্টিন্যাশনাল কোম্পানী হিসেবে আত্মপ্রকাশ করবে। আজ থেকে গ্রাহকরা তাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারবেন এবং মার্কেটপ্লেসকে দিন-দিন আরও সমৃদ্ধ করা হবে।

সমাপনি বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, পদ্মা বাজার লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিত এবং সকল বৈধ নথিপত্র নিয়েই যাত্রা শুরু করছে। এছাড়া সমমনা ব্যবসায়ি তথা ই-কমার্স সেক্টরের এসোসিয়েশনসহ সকল ক্ষেত্রে সমন্বয় করেই এগিয়ে যাবে পদ্মা বাজার। 

অনুষ্ঠানে পদ্মা বাজোরের একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন ও লোগো উন্মোচন করা হয়। 

শেয়ার করুন