১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:২৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


শাটডাউন অবসানে মার্কিন সিনেটে বিল পাশ : অচলায়তন ঘুচবে কি?
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
শাটডাউন অবসানে মার্কিন সিনেটে বিল পাশ : অচলায়তন ঘুচবে কি? মার্কিন সিনেটে অধিবেশন


যুক্তরাষ্ট্রে শাটডাউনের অবসানে মার্কিন সিনেটে একটি তহবিল বিল পাশ হয়েছে। স্থানীয় সময় গত ১০ নভেম্বর সোমবার ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। 

জানা গেছে, আটজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে এই তহবিলের পক্ষে ভোট দেন। সিনেটে ৫৩-৪৭ ভোটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের ৬০ ভোটের ন্যূনতম সীমা অতিক্রম করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল। ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, ম্যাগি হাসান, টিম কেইন, অ্যাঙ্গাস কিং, জ্যাকি রোজেন এবং জিন শাহীন তাদের দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে বিলটির পক্ষে ভোট দেন। কেবল একজন রিপাবলিকান সিনেটর কেন্টাকির র‍্যান্ড পল বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন, যেখানে বেশিরভাগ ডেমোক্র্যাট বিপক্ষে ছিলেন।

নতুন বিলটি কার্যকর হলে ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম আবারও চালু হবে এবং খাদ্য সহায়তা ও আইনসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অর্থায়ন করা হবে। বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বিলটি পাস হওয়ার পর বলেন, ‘আমরা সরকার পুনরায় চালু করতে যাচ্ছি। আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে, ফেডারেল কর্মচারিরা...এখন তাদের অর্জিত এবং প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।’

৪১ দিনের দীর্ঘতম শাটডাউনে স্থগিত রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবা। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারি অবৈতনিক ছুটিতে আছেন অথবা বিনা বেতনে কাজ করছেন। কর্মী সংকটের কারণে সাত হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া চার কোটি ১০ লাখ নিম্ন আয়ের মার্কিনিদের জন্য খাদ্য সুবিধা ব্যাহত হয়েছে। 

সিনেটে পাশ হলেও বিলটির এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেতে হবে। এরপর বিলটি যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে, যেখানে তিনি স্বাক্ষর করলে তবেই এটি আইনে পরিণত হবে। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি এটি করতে ইচ্ছুক।

শেয়ার করুন