১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:১৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুন্না-সবুজ পরিষদকে বিজয়ী ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৪
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুন্না-সবুজ পরিষদকে বিজয়ী ঘোষণা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা


গত ২০ সেপ্টেম্বর শুক্রবার প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক্ ইউএসএ-২০২৪-এর নির্বাচনে মুন্না-সবুজ পরিষদের সবাইকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। দীর্ঘ প্রায় চার বছর পর কোম্পানীগঞ্জবাসী নির্বাচিত কার্যকরি কমিটি পেলো। যদিও এবারও একটি অংশ নির্বাচনে আসার কথা বলে, শেষ পর্যন্ত আসেননি। উত্থাপন করেন নানা দাবি। কিন্তু নির্বাচন কমিশনের দৃঢ়তায় তারা সফল হতে পারেননি।

নির্বাচনে দুই প্যানেল সর্বমোট ৩৪টি মনোনয়নপত্র ক্রয় করেন। নির্দিষ্ট সময়ের মধ্য মুন্না-সবুজ পরিষদ ১৫টি পদের জন্য ১৫টি ফরম জমা দেন। অন্যপক্ষ আনোয়ার-কাজল পরিষদ থেকে কোনো ফরম জমা না দিয়ে নির্বাচনের সময় পরিবর্তনসহ কয়েকটি দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত দেন। এক পর্যায়ে তারা ছয় মাসেও ভোটের জন্য প্রস্তুত নয় বলে জানান। নির্বাচন কমিশন দফায় দফায় মিটিং করেন। কিন্তু প্রতিপক্ষ মনোনয়নপত্র জমা দেননি।

অবশেষে মুন্না-সবুজ পরিষদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন-সভাপতি মোহাম্মদ নূর আলম সিদ্দিক মুন্না, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোতাহার বিল্লাহ সিরাজী, সহ-সভাপতি মোহাম্মদ এ হক আজিজ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন উল্যাহ, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সহ-কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়ালী উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, অফিস সম্পাদক জাহিদ উদ্দিন ভূইয়া, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মুকারাম হুসাইন, কার্যকরি সদস্য শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ মামুন।

নির্বাচন কমিশন এইদিন কোম্পানীগঞ্জ ভবন-১-এ আলোচনা সভায় সমিতির বিশিষ্ট ব্যক্তিরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সমিতির নবনির্বাচিত কমিটিকে সব মান-অভিমান ভুলে সমিতিকে আরো এগিয়ে নিতে হবে। তারা জোর দিয়ে বলেন, যারা সমিতিকে ক্ষতি করার জন্য মামলা করবেন, তাদের গঠনতন্ত্র মেনে বহিষ্কার করতে হবে।

সবাই নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দুই সমন্বয়কার লতিফুর রহমান ও সেলিম জাহিদ। আরো বক্তব্য রাখেন-মুহাম্মদ নুরুল আমিন চেয়ারম্যান, খান চেয়ারম্যান, আবুল বাশার, ওবায়দুল হক, হাজি মফিজুর রহমান, অডিট প্রাধান শাহ আলম বিএসসি, তাজুল ইসলাম মেম্বার, হাজি আবদুল মান্নান, প্রফেসর মিন্টু, নুরুল করীম মোল্লাহ, সাবেক সভাপতি হাজি মোতাহের হোসেন, মাওলানা ইব্রাহীম খলিল, বর্তমান সভাপতি আবদুল আলিম জিহাদী, বর্তমান ও নবনির্বাচিত সেক্রেটারি মোশাররফ হোসেন সবুজ, নবনির্বাচিত সভাপতি নুরে আলম সিদ্দিক মুন্নাসহ অনেকেই।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন-প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ মুসা, মুহাম্মদ আবদুশ শহীদ, এ এস এম মাঈন উদ্দীন, মুহাম্মদ এ জিলানী এবং নঈম উদ্দীন।

শেয়ার করুন