১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২২
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব


রকমারি দেশী ফলের সম্ভার ও সংগীতায়োজনের মধ্য দিয়ে আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত হল। এ উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে সমবেত হন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। অনুষ্ঠানে প্রায় ২০ ধরনের দেশী ফলের সমারোহ ছিল।
ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বাংলাদেশে যেসব ফল উৎপাদন হয় তা প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানী করা যেতে পারে। আমাদের বিদেশ থেকে আমদানী না করলেও হয়। তিনি বলেন, দেশী ফলের সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো আমাদের ফল উৎসবের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক রেজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, মোঃ আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চেীধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহানাজ বেগম পলি, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী ও রহমান মুস্তাফিজ। এছাড়াও ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, সাংবাদিক কল্যান ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ক্লাবের সাবেক সহ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

ফল উৎসবে দেশী ফলের মধ্যে ছিল আম, কাঠাল, করমচা, পেঁপে, ডেউয়া, লটকন, আমড়া, কাঠলিচু, আনারস, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আনার, কলা, ড্রাগন, টাইটুই, টিপটিপ ইত্যাদি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আলম দেওয়ান ও তার সহযোগীরা।

শেয়ার করুন