৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৩:০৬ পূর্বাহ্ন


ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের জমজমাট ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৬
ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের জমজমাট ইফতার মাহফিল বক্তব্য রাখছেন দুলাল বেহেদু


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের জমজমাট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ইফতার মাহফিলটি গত ৭ মার্চ লাগোয়ার্ডিয়া মেরিয়ট হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ঢাকাবাসীসহ কম্যুনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলমের ও পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, ফেডারেল কোর্টের জজ সোমা সাঈদ, সংগঠনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, শেখ সালাউদ্দিন আহমেদ খোকন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজাদ হোসেন, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, হাবিব জোয়ার্দার, আলাউদ্দিন আহমেদ, সোয়েব হোসেন খান, কাউসার আলমীর, একেএম তারেক, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের (একাংশের) সভাপতি বদরুল হোসেন খান, নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম এন হায়দার মুকুট, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, মূলধারার রাজনীতিবিদ ও সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি ইউ ইূস সরকার, সাধারণ সম্পাদক এবি সিদ্দিক পাটোয়ারি, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোয়ায়েল ইসলাম, মূলধারার রাজনীতিবিদ মিজানুর রহমান প্রমুখ। 

ইফতার মাহফিল সফল করতে সহযেগিতায় ছিলেন সহ-সভাপতি আক্তার সিদ্দিকী শামীম, আমীর আফতাব, শাহীনুর রহমান, কবির আহমেদ খান, এমএ ইউসূফ ভুইয়া, যুগ্ম, সাধারণ সম্পাদক রবিউল আলম, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান কাউছার, জাওয়াদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএইচ সাইফুল, সহ-সাংগঠনিক মোহাম্মদ আল সবুজ, মিলন শিকদার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক আজাদ হোসেন, দফতর সম্পাদক ফরিদ খান, মহিলা সম্পাদিকা শারমিন লিপা, ক্রীড়া সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাক রহমান, সাহিদ্য সম্পাদক বাবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল মুকুল, নূর আমিন, আওলাদ হোসেন, মেজবাহ উদ্দিন আহমেদ, এহতেসাম হায়াত, সেলিম খান, মনিরুল ইসলাম, ফারুক দেওয়ান ও সাইফুর রহমান টুটুল।

প্রধান অতিথি মোহাম্মদ আনিসুজ্জামান তার বক্তব্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ সবাইকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। তিনি ঐক্যবদ্ধভাকে কম্যুনিটি এবং নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

হল ভর্তি অডিটোরিয়ামে সভাপতি দুলাল বেহেদু ইফতার মাহফিলকে সফল ও সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা আপাদের সহযোগিতা পেলে এই সংগঠনকে প্রবাসে আদর্শ সংগঠনে পরিণত করবো। তিনি মাহফিলে যারা অংশগ্রহণ এবং সহযোগিতা করেছেন তিনি তাদের সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান এবং দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ।

শেয়ার করুন