২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ০৭:৩১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির ইফতার ও অ্যাওয়ার্ড বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৬
এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির ইফতার ও অ্যাওয়ার্ড বিতরণ ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা


নিউ ইয়র্ক পুলিশের সর্ববৃহৎ ফ্রেটারনেল সংগঠন এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির ১৮তম বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সিটির ডাউনটাউনে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্স অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক ইউনিফর্ম ও সিভিলিয়ান কর্মকর্তা ও তাদের পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র জোহরান মামদানি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ কমিশনার জেসিকা টিস। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হেরিটেজ ভিডিও প্রদর্শন ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মামদানি বলেন, রমজান তার সবচেয়ে প্রিয় মাস এবং মুসলিম সোসাইটির ইফতার ডিনারে প্রথম মুসলিম মেয়র হিসেবে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। বিশেষ অতিথি কমিশনার জেসিকা টিস উল্লেখ করেন, এনওয়াইপিডিতে মোট সাড়ে তিন হাজার মুসলিম কর্মকর্তা কর্মরত রয়েছেন এবং এ ধরনের আয়োজন প্রশংসার যোগ্য।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইমাম শামসি আলী (জ্যামাইকা মুসলিম সেন্টার) ও ইমাম আব্দুল রহমান ইয়াকি (ইসলামিক সেন্টার অব ক্যাপিটাল ডিস্ট্রিক), যারা মুসলিম কমিউনিটির ঐক্য ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মোট ২৯ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার, কারাম চৌধুরী, ওয়াসিস খানজাদা, আসিফ ইকবাল, মোবিন ইয়াসিন, মোহাম্মদ এলটনি, জিজিম পালাস, ক্যাপ্টেন জগহাম আব্বস, আয়ান আহমেদ, মোহাম্মদ আহমেদ ও সুমন সাঈদ। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কমিউনিটি নেতারাও অ্যাওয়ার্ড পান।

সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার জানান, এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে নিউ ইয়র্ক সিটির নাগরিকদের প্রতি নিঃস্বার্থ নিষ্ঠা ও সেবার স্বীকৃতি হিসেবে এবং মুসলিম সোসাইটির সমর্থন ও উন্নয়নে তাদের প্রচেষ্টার জন্য। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত অতিথি, স্বেচ্ছাসেবী ও সহযোগী সকলকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন