১৭ জুন ২০২৬, বুধবার, ০৮:০১:৬ অপরাহ্ন
শিরোনাম :


জামালপুর জেলা সমিতির জমাজমাট অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২৬
জামালপুর জেলা সমিতির জমাজমাট অভিষেক নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকার নবনির্বাচিত কমিটির জমজমাট অভিষেক গত ১৪ জুন সন্ধ্যায় উডসাইডের গুলশাল টেরেসে অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কম্যুনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হলভর্তি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়য়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, ফোবানার কর্মকর্তা আবু জোবায়ের দারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খান, সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি নাজমুল হক, বর্তমান উপদেষ্টা ডাক্তার লাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কার্যকরী সদস্য আবু খন্দকার মুরাদ, নাসির ইকবাল, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম।

তিন পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ। মঞ্চ ছাড়া ব্যতিক্রমী এ অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা ডাক্তার লাবলু।

শপথ নেওয়া কর্মকর্তারা হলেন-সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খান, সহ-সভাপতি বেলাল আহমেদ, মোহাম্মদ মাইনুল ইসলাম, খন্দকার সালমান, সিদ্দিকী আকবর বিদ্যুৎ, মোহাস্মদ জাহের আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নূরুল ইসলাম, সাইফ আলী, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হক জনি, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মাহিদ জিয়ান, সাংস্কৃতিক সম্পাদক শাকিলা রুনা, সমাজ কল্যাণ সম্পাদক ছায়েদুর রহমান, দপ্তর সম্পাদক লুৎফর রহমান লিমন, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম, কার্যকরি সদস্য মোহাম্মদ নাজমুল হক, খন্দকার আবু মুরাদ, নাসির ইকবাল, আহম্মদ রেজা খান পিপলু, আতিকুল্লাহ অতিক, এনামুল ইসলাম খান, মোখলেসুর রহমান, মশিউর রহমান, সৈয়দ আহমেদ বাবলা, মেহেদী হাসান মুন, ফয়েজুর রহমান, মাহমুদুল হাসান, শরিফুল রাজী, মোশাররফ হোসেন খান, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও বাবলী সোম।

নব নির্বাচিত কর্মকর্তা এবং প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। নতুন প্রজন্মের শিশু-কিশোররা তাদের বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ নবনির্বাচিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, সব ভালো কাজের সঙ্গে গোল্ডেন এজ হোম কেয়ার আছে এবং আগামী দিনেও থাকবে। তিনি বলেন, সামাজিক সংগঠনের কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা আশা করি আপনারা সেই দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খান তাদের ওপর দায়িত্ব দেওয়ার জন্য জামালপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সহ-সভাপতি বেলাল আহমেদ অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন জহুরা আলিম, আতফাব জনি এবং আহমেদ খান পিপলু। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন লাভলী ও পিপলু।

শেয়ার করুন