০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:৪২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


যুক্তরাষ্ট্রে ডিন্যাচারালাইজেশন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৬
যুক্তরাষ্ট্রে ডিন্যাচারালাইজেশন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া


যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিল বা ডিন্যাচারালাইজেশন নীতির পরিকল্পনা সম্পর্কে তথ্য প্রকাশের দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে একটি অলাভজনক আইনগত সংস্থা ডেমোক্রেসি ফরোয়ার্ড। সংস্থাটি গত ২৬  জুন ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াতে মামলা দায়ের করে। মামলায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসি আইএস), ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসকে (ডিওজে) বাধ্য করার আবেদন জানানো হয়েছে, যাতে ডিন্যাচারালাইজেশন সংক্রান্ত সরকারি নথি ও পরিকল্পনা প্রকাশ করা হয়।

ডেমোক্রেসি ফরোয়ার্ডের প্রেসিডেন্ট স্কাই পেরিম্যান বলেন, ডিন্যাচারালাইজেশন নীতি যুক্তরাষ্ট্রে নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করতে পারে এবং সরকার এ বিষয়ে তথ্য গোপন করতে পারে না। তার ভাষায়, প্রশাসন জনসাধারণের ওপর ভয় সৃষ্টি করে নাগরিকদের অধিকার চর্চা থেকে বিরত রাখতে চাচ্ছে। নতুন তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দুই মাসে ডিন্যাচারালাইজেশন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গবেষণা সংস্থা ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাক্সেস ক্লিয়ারিং হাউস (টিআরএসি) জানিয়েছে, মে মাসে ১৫টি এবং জুন মাসে এখন পর্যন্ত অন্তত ১৮টি মামলা দায়ের করা হয়েছে। এ মামলাগুলো সাধারণত সেসব ব্যক্তির বিরুদ্ধে আনা হয়, যারা পূর্বে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছিলেন।

ট্রাম্প প্রশাসন বলছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা আইন ভঙ্গ করেছে বা নাগরিকত্ব পাওয়ার সময় তথ্য গোপন করেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস সম্প্রতি জানিয়েছে, ১৭ জনের বিরুদ্ধে ডিন্যাচারালাইজেশন মামলা করা হয়েছে, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে-যেমন শিশু নির্যাতন, ব্যাংক ও ওয়্যার প্রতারণা এবং প্রেসক্রিপশন ওষুধ অবৈধভাবে বিতরণ। ডিপার্টমেন্ট অব জাস্টিস  জানায়, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী, যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে নাগরিকত্ব পায়, তবে তার নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। ডেমোক্রেসি ফরোয়ার্ড বলছে, প্রশাসনের এ পদক্ষেপ ব্যাপকভাবে নাগরিক অধিকার সংকুচিত করতে পারে এবং তাই তারা তথ্য প্রকাশে বাধ্য করতে আদালতের দ্বারস্থ হয়েছে।

অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা বলছেন, নাগরিকত্ব একটি দায়িত্বশীলভাবে অর্জিত অধিকার, এবং যারা প্রতারণা বা গুরুতর অপরাধের মাধ্যমে এটি পেয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ মামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ও নাগরিকত্বের নিরাপত্তা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

শেয়ার করুন